২১ জুলাইতেই মদনকে ১০ কোটির আইনি নোটিশ পাঠালেন অভিষেক, কেন?

Madan Mitra: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারে মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এই আইনি নোটিশ পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Advertisement
২১ জুলাইতেই মদনকে ১০ কোটির আইনি নোটিশ পাঠালেন অভিষেক, কেন?মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠালেন অভিষেক
হাইলাইটস
  • কামারহাটির বিধায়ক মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
  • ২১ জুলাই তৃণমূল বিধায়ককে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
  • অভিষেক অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারে অভিষেককে নিয়ে মানহানিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন মদন মিত্র।

অপমানজনক মন্তব্য করার অভিযোগ তুলে এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ২১ জুলাই তৃণমূল বিধায়ককে ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারে অভিষেককে নিয়ে মানহানিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন মদন মিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পাঠানো নোটিশে দাবি করা হয়েছে, ওই মন্তব্যের ফলে তাঁর ব্যক্তিগত সুনাম, রাজনৈতিক অবস্থান, বিশ্বাসযোগ্যতা এবং জনসমক্ষে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। নোটিশে সম্প্রতি ঋতব্রত তৃণমূলে যাওয়া কামারহাটির বিধায়ককে মিথ্যা অভিযোগ করা বন্ধ করতে বলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। 

নোটিশে অভিষেকের দাবি, মদন মিত্র ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বিদ্বেষমূলক অভিযোগ করেছেন এবং লাইভ সম্প্রচারে এমন ইঙ্গিত করেছেন, যা সম্পূর্ণ মনগড়া। ওই সম্প্রচার বিভিন্ন ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় অসংখ্য মানুষের কাছে সেই মন্তব্য পৌঁছেছে এবং এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, ক্ষতিপূরণের ১০ কোটি টাকা একটি রেজিস্টার ট্রাস্টে রাখা হবে। সেই টাকা তৃণমূল ছেড়ে যাওয়া সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ সংক্রান্ত আইনি প্রক্রিয়া এবং রাজনৈতিক হিংসার শিকার ব্যক্তিদের আইনি ও পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে। মদন মিত্রকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণের অর্থ দেওয়ার কথা বলা হয়েছে নোটিশে। অন্যথায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও দাবি করা হয়েছে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

POST A COMMENT
Advertisement