Kolkata Metro Blue Line: এবার গরমে মেট্রোর AC কাঁপাবে? স্টেশনও Cool, ব্লু লাইনে বড় পদক্ষেপ রেলের

উত্তর-দক্ষিণ শাখার বড় অংশই মাটির তলায়। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন পেরিয়ে বেলগাছিয়া পর্যন্ত মেট্রো চলে ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে। দমদমের আগে আবার তা মাটির উপরে ওঠে। এই দীর্ঘ ভূগর্ভস্থ পথে মোট ১৫টি স্টেশন রয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতেই এই আধুনিকীকরণ উদ্যোগ।

Advertisement
এবার গরমে মেট্রোর AC কাঁপাবে? স্টেশনও Cool, ব্লু লাইনে বড় পদক্ষেপ রেলেরকলকাতা মেট্রো।-ফাইল ছবি
হাইলাইটস
  • কলকাতা মেট্রোর প্রাচীনতম উত্তর-দক্ষিণ শাখা বা ব্লু লাইনের ভূগর্ভস্থ স্টেশনগুলির আধুনিকীকরণে বড়সড় আর্থিক বরাদ্দের কথা জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  • সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,২০১ কোটি টাকা।

কলকাতা মেট্রোর প্রাচীনতম উত্তর-দক্ষিণ শাখা বা ব্লু লাইনের ভূগর্ভস্থ স্টেশনগুলির আধুনিকীকরণে বড়সড় আর্থিক বরাদ্দের কথা জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,২০১ কোটি টাকা। এর মধ্যে টানেল ভেন্টিলেশন ও পরিবেশ নিয়ন্ত্রণ (এয়ার কন্ডিশনিং) ব্যবস্থার আধুনিকীকরণেই খরচ হবে ৫৮৫ কোটি টাকা। বাকি অর্থ বিদ্যুৎ সরবরাহ ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে।

উত্তর-দক্ষিণ শাখার বড় অংশই মাটির তলায়। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন পেরিয়ে বেলগাছিয়া পর্যন্ত মেট্রো চলে ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে। দমদমের আগে আবার তা মাটির উপরে ওঠে। এই দীর্ঘ ভূগর্ভস্থ পথে মোট ১৫টি স্টেশন রয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতেই এই আধুনিকীকরণ উদ্যোগ।

রেলমন্ত্রী জানান, বর্তমানে ভূগর্ভস্থ স্টেশনগুলিতে ‘ওয়াটার-কুলড চিলার’ ব্যবস্থার মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ করা হয়, যার জন্য বিপুল পরিমাণ ভূগর্ভস্থ জলের প্রয়োজন হয়। নতুন প্রকল্পে সেই পুরনো ব্যবস্থা বদলে ‘এয়ার-কুলড চিলার’ বসানো হবে। এর ফলে বছরে প্রায় ১৮ কোটি লিটার জল সাশ্রয় সম্ভব হবে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। এতে পরিবেশ রক্ষা ও ভূগর্ভস্থ জলস্তর সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া টানেল ভেন্টিলেশন সিস্টেমেও আনা হচ্ছে আধুনিক প্রযুক্তি। ধোঁয়া নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত বায়ু নিষ্কাশনের মতো উন্নত ব্যবস্থা থাকবে নতুন ব্যবস্থায়।

মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, চার দশকের বেশি সময় আগে যখন এই পরিষেবা শুরু হয়েছিল, তখন নন-এসি ট্রেন চলত এবং যাত্রীসংখ্যাও কম ছিল। সময়ের সঙ্গে যাত্রীচাহিদা ও প্রযুক্তির পরিবর্তন হয়েছে। সেই কারণেই পরিবেশ নিয়ন্ত্রণ, শীতাতপ ব্যবস্থা ও বায়ু চলাচল ব্যবস্থার সার্বিক আধুনিকীকরণ জরুরি হয়ে পড়েছে।
 

 

POST A COMMENT
Advertisement