'আসল তৃণমূল কারা কমিশন ঠিক করবে', মমতার হাত থেকে দলটাই ছিনিয়ে নিতে চান কাকলিরা?

অনেকে অভিযোগ করেছিলেন, ভোটে ভরাডুবির কারণেই তৃণমূলে মমতা-বিরোধী পালে হাওয়া দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার বা অন্য সাংসদরা। তবে সেই অভিযোগও উড়িয়ে দিয়েছেন ওই সাংসদ। তাঁর দাবি ২ বছর আগে থেকেই তাঁরা এই সংক্রান্ত পরিকল্পনা করছিলেন।

Advertisement
'আসল তৃণমূল কারা কমিশন ঠিক করবে', মমতার হাত থেকে দলটাই ছিনিয়ে নিতে চান কাকলিরা? কাকলি ও মমতা
হাইলাইটস
  • আজ বৃহস্পতিবার বারাসতের সাংসদ জানান, তাঁদের সঙ্গে ২০ জন সাংসদ রয়েছেন
  • সুতরাং তাঁরাই আসল তৃণমূল

কারা আসল তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে থাকা সাংসদরা না কি কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে এগিয়ে আসা লোকসভার সদস্যরা? এটাই এখল কোটি টাকার প্রশ্ন দেশ তথা দিল্লির রাজনীতিতে। এই অবস্থায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করলেন তিনি। 

আজ বৃহস্পতিবার বারাসতের সাংসদ জানান, তাঁদের সঙ্গে ২০ জন সাংসদ রয়েছেন। সুতরাং তাঁরাই আসল তৃণমূল। তবে এই বিষয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, 'আমাদের সঙ্গে ২০ জন সাংসদ রয়েছেন। আমরা এনডিএ-র সঙ্গেই থাকব। কারণ এনডিএ-র সঙ্গে যাওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরাই আসল তৃণমূল। নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।' 

প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার এবং ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দলকেই আসল শিবসেনা বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তার ফলে শিন্ডে গোষ্ঠীকে দলের আসল নির্বাচনী প্রতীক 'ধনুক-বাণ' ব্যবহারের অধিকারও দেওয়া হয়েছিল। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন দল শিবসেনা (ইউবিটি) নামে পরিচিত হয়েছিলেন। প্রতীক বদলে ভোটেও লড়েছিলেন। পশ্চিমবঙ্গেও সেই অবস্থা হবে কি না সেটাই এখন দেখার। 

অনেকে অভিযোগ করেছিলেন, ভোটে ভরাডুবির কারণেই তৃণমূলে মমতা-বিরোধী পালে হাওয়া দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার বা অন্য সাংসদরা। তবে সেই অভিযোগও উড়িয়ে দিয়েছেন ওই সাংসদ। তাঁর দাবি ২ বছর আগে থেকেই তাঁরা এই সংক্রান্ত পরিকল্পনা করছিলেন। তাঁর কথায়, 'এটা বলা একেবারেই ভুল যে, আমরা ভোটে হারার পর থেকেই এমনটা করছি। তবে সত্যিটা হল এই প্রক্রিয়া ২ বছর ধরে চলছিল। আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে ৪০ বছর ধরে আছি। তাঁর সঙ্গে সম্পর্কের কারণেই দলে ছিলাম।' 

রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাঁরাই আসল তৃণমূল। তবে সেই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ কাকলি। তিনি বলেন, 'ঋতব্রত কী করতে চান, তাঁর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এনডিএ-র সঙ্গে থাকব।' 

Advertisement

কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তাঁদের সঙ্গে নেই, বরং বিরোধী শিবিরেই রয়েছেন, তাও সাফ জানিয়ে দেন তিনি। বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকবেন না। আমি ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। তাই তাঁর সঙ্গে থাকার প্রশ্নই ওঠে না।'

POST A COMMENT
Advertisement