Kolkata Building Audit: কলকাতায় ১৬০টি নির্মীয়মান বহুতলের মধ্যে মাত্র ১১টিতে ছাড়পত্র, ঠিক কোথায় সমস্যা?

কলকাতা পুরসভা এলাকায় নির্মীয়মান বহুতলের অডিট রিপোর্ট সামনে এসেছে। এতদিনে ১৬০টি বিল্ডিং যাচাই হয়েছে। তাতে মাত্র ১১টি ছাড়পত্র পেয়েছে।

Advertisement
কলকাতায় ১৬০টি নির্মীয়মান বহুতলের মধ্যে মাত্র ১১টিতে ছাড়পত্র, ঠিক কোথায় সমস্যা?কলকাতার বিল্ডিং অডিট
হাইলাইটস
  • কলকাতা পুরসভা এলাকায় নির্মীয়মান বহুতলের অডিট রিপোর্ট সামনে এসেছে
  • এতদিনে ১৬০টি বিল্ডিং যাচাই হয়েছে
  • তাতে মাত্র ১১টি ছাড়পত্র পেয়েছে

তারাতলা গোডাউন বিপর্যয়ের পর থেকেই বন্ধ কলকাতায় বহুতল নির্মাণের কাজ। বরং পরিস্থিতি যাচাই করার জন্য তৈরি করা হয়েছে হাই পাওয়ার কমিটি। শুরু হয়েছে অডিট। তার মাধ্যমে দেখা হচ্ছে বহুতল তৈরির কাজগুলো ঠিক ঠাক চলছে কি না। আর সেই অডিটের প্রথম দফার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আপাতত ১৬০টি বহুতলে অডিট হয় কলকাতায়। সেখানে মাত্র ১১টিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।  

এ দিন প্রথম পর্যায়ের অডিট রিপোর্টটি সামনে নিয়ে আসেন পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। তিনি জানান, এখনও পর্যন্ত মাত্র ১১টি বহুতল নির্মাণে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৬০টির মধ্যে। 

কেন দেওয়া হল না ছাড়পত্র? 
বহুতল তৈরির ক্ষেত্রে একাধিক ছাড়পত্র লাগে। বিল্ডিং প্ল্যান পাশ করাতে হয়। সেই সঙ্গে পুরসভার ছাড়পত্র ও দমকলের ছাড়পত্র লাগে। সেই সঙ্গে লাগে লেবার সার্টিফিকেশন। আর অধিকাংশ বহুতলের কাছেই লেবার সার্টিফিকেশনে নেই বলে জানা গিয়েছে। তাই তাদের কাজ আপাতত বন্ধ রাখা হল। 

লেবার সার্টিফিকেশন কী?
বহুতল তৈরির জন্য প্রয়োজন হয় লেবার সার্টিফিকেশনেরও। আসলে বহুতল নির্মাণের জন্য দক্ষ শ্রমিক নিয়োগ করা হয়েছে কি না, তাদের ট্রেনিং হয়েছে কি না, তাঁরা সঠিকভাবে কাজ করতে পারবেন কি না, তারই সংশাপত্র হল লেবার সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন থাকার অর্থ বহুতল তৈরিতে দক্ষ শ্রমিকেরা কাজ করছেন। কিন্তু কলকাতায় দেখা গিয়েছে অধিকাংশ নির্মীয়মান বিল্ডিংয়ের ক্ষেত্রেই লেবার সার্টিফিকেশন নেই। আরে সেটা অডিটে ধরা পড়েছে। যেই কারণে ওই সব বিল্ডিং তৈরির কাজ এখন বন্ধ করা হয়েছে। 


কী জানা গিয়েছে?
সোমবার কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে প্রথম দফার এই অডিট রিপোর্টটি সামনে নিয়ে আসেন। তিনি স্পষ্ট জানান, তারাতলার দুর্ঘটনার পর বহুতল তৈরির কাজ খতিয়ে দেখতে রাজ্য সরকারের নির্দেশে একটি হাইপাওয়ার কমিটি তৈরি করা হয়েছিল। তারপর শুরু হয় অডিট। সেই অডিটের পর যেই পর্যবেক্ষণ আসে, তার মাধ্যমেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত।

প্রসঙ্গত, এই অডিট প্রক্রিয়া বাধাহীনভাবে চালাতে চায় কলকাতা পুরসভা। সেই কারণে আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতার সমস্ত নির্মীয়মাণ বহুতলের কাজের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 

Advertisement

কেন হল অডিট? 
এই বছরের ২৪ জুন তারাতলায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে। তাতে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। তারপরই রাজ্য জুড়ে বেআইনি ও নিম্নমানের নির্মাণ বন্ধ করতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই হাইপাওয়ার কমিটি ও অডিট টিম তৈরি হয়। শুরু হয় অডিট। এতদিনে ১৬০টি বহুতলের অডিট হয়েছে। তাতে ছাড়পত্র মিলেছে মাত্র মাত্র ১১টি পুরসভার ক্ষেত্রে। 

 

POST A COMMENT
Advertisement