Agnimitra Paul: 'নিজেকে মা সারদা, শ্রী চৈতন্য ভাবতেন,' মমতাকে কটাক্ষ অগ্নিমিত্রার, কেন?

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, 'উনি নিজেকে মা সারদা, শ্রী চৈতন্য ভাবতেন। তবে মানুষ তাঁকে বুঝিয়ে দিয়েছেন তিনি অপরিহার্য নন।'

Advertisement
 'নিজেকে মা সারদা, শ্রী চৈতন্য ভাবতেন,' মমতাকে কটাক্ষ অগ্নিমিত্রার, কেন?মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিমিত্রা পল
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ অগ্নিমিত্রা পলের
  • তিনি বলেন, 'উনি নিজেকে মা সারদা, শ্রী চৈতন্য ভাবতেন'
  • কোন মন্তব্য প্রসঙ্গে তিনি এমন কটাক্ষ করেন?

'মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা সারদা ভাবতেন, চৈতন্য মহাপ্রভু ভাবতেন। কিন্তু বাংলার মানুষ তাঁকে বুঝিয়ে দিয়েছেন, তিনি অপরিহার্য নন।' সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন বর্তমান মন্ত্রী অগ্নিমিত্রা পল। কেন এ কথা বললেন তিনি? 

রাজ্যজুড়ে বুলডোজার অ্যাকশন নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বাড়িঘর থেকে শুরু করে হকারদের স্টল, রাজনৈতিক ঔদ্ধত্যের চরম মাশুল গুনতে হচ্ছে গরিব মানুষকে। বাংলা কখনও বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করে না। রবীন্দ্রনাথ এবং নেতাজির এই পুণ্যভূমিতে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, বলপ্রয়োগ করে বা উচ্ছেদ অভিযানের নামে শাসন করা যায় না।'

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে অগ্নিমিত্রা পল বলেন, '১৫ বছর তো পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত বিপুল জনসমর্থন নিয়ে তিনি ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ওঁর মূল উদ্দেশ্য যদি কেবল টাকা কামানো হয় আর ক্ষমতা ধরে রাখা হয়, মানুষকে বোকা বানানো হয় আর কোনও উন্নয়ন না করা হয়, তবে এখন বলে তো লাভ নেই।' 

একইসঙ্গে অগ্নিমিত্রার সংযোজন, 'ওয়াও মোমোর কারখানার জন্য যখন পুকুর বুঁজিয়ে দিয়েছিলেন, তাঁর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেছিলেন, ওঁদের সময়ে হয়নি। যদি CPIM আমলেও হয়ে থাকে, তাহলে তাঁরা তো ১৫ বছর পেয়েছিলেন। কেন কিছু করেননি। জানেন না, একটা পুকুর বুঁজিয়ে দিলে আরও একটা পুকুর খনন করতে হয়। করেননি কেন?'

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, 'উনি নিজেকে মা সারদা মনে করতেন, শ্রী চৈতন্যদেব মনে করতেন। মানুষ ওঁকে বুঝিয়ে দিয়েছে, উনি অপরিহার্য নন। হয় কাজ করো নাহলে ভ্যানিশ হয়ে যাও। মানুষ ওঁকে ভ্যানিশ করে দিয়েছে।'

 

POST A COMMENT
Advertisement