Annapurna Bhandar Online Apply: অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম ফিলআপ কীভাবে? রইল স্টেপ বাই স্টেপ গাইড

যাঁদের সমস্যা হচ্ছে তাঁরা অনলাইনে সহজে ঘরে বসেই ফিলআপ করে জমা করতে পারবেন। শুরু হয়েছে অনলাইন প্রক্রিয়াও। কোন ওয়েবসাইটে অনলাইন জমা করা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? জেনে নিন বিস্তারিত।

Advertisement
অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম ফিলআপ কীভাবে? রইল স্টেপ বাই স্টেপ গাইডঅন্নপূর্ণা ভাণ্ডার
হাইলাইটস
  • অনলাইনে সহজে ঘরে বসেই ফিলআপ অন্নপূর্ণার ফর্ম
  • কোন ওয়েবসাইটে অনলাইন জমা করা যাচ্ছে?
  • রইল স্টেপ বাই স্টেপ গাইড

অন্নপূর্ণা ভাণ্ডারের ১১/১২ পাতার ফর্ম ফিলআপ নিয়ে অনেকেই নাজেহাল হচ্ছিলেন। ফর্ম ডাউনলোড করে ফিলআপ করে ফের স্থানীয় SDO/BDO অফিস, পঞ্চায়েত কিংবা পুরসভায় গিয়ে জমা করতে হচ্ছে। তবে অনেকের আবার দাবি ছিল, সরলীকরণ করা হোক পদ্ধতি। মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন, অফলাইনে যাঁদের সমস্যা হচ্ছে তাঁরা অনলাইনে সহজে ঘরে বসেই ফিলআপ করে জমা করতে পারবেন। শুরু হয়েছে অনলাইন প্রক্রিয়াও। কোন ওয়েবসাইটে অনলাইন জমা করা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? জেনে নিন বিস্তারিত।

কোন ওয়েবসাইটে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম ফিলআপ করবেন?
socialsecurity.wb.gov.in. এই ওয়েবসাইটে ক্লিক করলেই অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম ফিলআপ করা যাবে।

স্টেপ বাই স্টেপ গাইড
> ওয়েবসাইটে ঢুকলে দেখাবে Family Level Data Collection Portal
> ২টি ভাগ রয়েছে সেখানে। Citizen/Family Login এবং Department Officer Login. আপনাকে ক্লিক করতে হবে প্রথমটিতে। যেটিতে দেওয়া রয়েছে Public Access.
> Access Citizen Portal-এ ক্লিক করুন। 
>  পরবর্তী যে পেজ খুলবে সেখানে আপনার জেলার নাম এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এই মোবাইল নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের DBT Link থাকা প্রয়োজন। 
> Captcha Code দিয়ে লগইন করলে OTP আসবে সংশ্লিষ্ট ফোন নম্বরে। 
> তারপরই খুলে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। যেখানে নির্দিষ্ট তথ্যগুলি দিতে হবে।

কী কী তথ্য দিতে হবে?
১২ পাতার ফর্মে, নিজের ও পরিবার সম্পর্কে নানা তথ্য দিতে হবে আবেদনকারীকে। পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মে নাম-ঠিকানা, পরিবারের আর্থিক, সামাজিক, শিক্ষাগত ও পরিচয় সংক্রান্ত একাধিক তথ্য দিতে হবে। ফর্ম ফিলআপ করতে বসার আগে অবশ্যই সমস্ত নথি হাতের কাছে রাখবেন। 

১)   পরিবারের সকল সদস্যের আধার কার্ড
২) পরিবারের সকল সদস্যের মোবাইল নম্বর
৩) পরিবারের সকল সদস্যের ভোটার EPIC নম্বর
৪) পরিবারের সকল সদস্যের জন্মতারিখ
৫) পরিবারের সকল সদস্যের ডিজিটাল রেশন কার্ড নম্বর (যদি থাকে)। কার্ড (AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 কি না, জানাতে হবে। 
৬) পরিবারের প্রধান ও প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্কের ডিটেলস
৭) পরিবারের নিজস্ব জমি আছে কি না, মোট জমির পরিমাণ, তিন বা তার বেশি পাকা ঘর আছে কি না, জমির রেকর্ড, মিউটেশন ও রেজিস্ট্রেশন কপি দিতে হবে। 
৮) পরিবারের কারও নামে চার চাকার গাড়ি থাকলে রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির মডেল জানাতে হবে। 
৯) স্বাস্থ্যবিমার তথ্য দিতে হবে। 
১০) PAN, GST ও আয় সংক্রান্ত তথ্য।
১১) কেউ আয়কর দেন কি না, জানাতে হবে। 
১২) পরিবারের মোট বার্ষিক আয় জানাতে হবে। 
১৩) প্রত্যেক সদস্যের পেশা জানাতে হবে।
১৪) পরিবারে প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাও লিখতে হবে।
১৫) কােনও সদস্য কি কোনও সাংবিধানিক পদে আছেন, তা জানাতে হবে।
১৬) কেউ সরকারি পেনশন পান কি না, জানাতে হবে। 
১৭) কেউ সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত বা পুরসভার পদে আছেন বা ছিলেন কি না জানাতে হবে। 
১৮) পরিবারে স্কুলপড়ুয়া শিশু থাকলে দিতে হবে স্কুলের নাম, শ্রেণি এবং টিকাকরণের তথ্য।
১৯) CAA আবেদন সংক্রান্ত তথ্যও ফর্মে জানতে চাওয়া হয়েছে।
২০) KCC, Artisan Credit Card, Student Credit Card ইত্যাদি থাকলে জানাতে হবে। 
২১) SIR ২০২৬ সংক্রান্ত মামলা থাকলে তথ্য দিতে হবে।

Advertisement

ফর্মে স্পষ্ট বলা হয়েছে, ভুল তথ্য দিলে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা বাতিল হতে পারে। তাই সব তথ্য যাচাই করে তবেই ফর্ম পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। 
 

 

POST A COMMENT
Advertisement