Apnar Sarkar Apnar Pashe: সরাসরি ফোন করে সমস্যার কথা জানান সরকারকে, রইল নম্বর-মেল আইডি

বাংলায় এবার চালু হল 'আপনার সরকার আপনার পাশে'। ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন রাজ্যবাসী। এর জন্য বুধবার একটি হেল্পলাইন নম্বরও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
 সরাসরি ফোন করে সমস্যার কথা জানান সরকারকে, রইল নম্বর-মেল আইডিআপনার সরকার আপনার পাশে
হাইলাইটস
  • চালু হল 'আপনার সরকার আপনার পাশে'
  • মুখ্যমন্ত্রীর দফতরে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন
  • হেল্পলাইন নম্বরও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘আমি নই, আমরা।’ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই এই বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার বাস্তবেও তেমনটাই করল রাজ্যের BJP সরকার। বাংলায় এবার চালু হল 'আপনার সরকার আপনার পাশে'। ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন রাজ্যবাসী। এর জন্য বুধবার একটি হেল্পলাইন নম্বরও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

তবে এই কর্মসূচি নতুন নয়। এর আগে তৃণমূল সরকারের জমানায় ছিল 'মুখ্যমন্ত্রীকে বলুন'। সেটারই নাম পরিবর্তন করে করা হল 'আপনার সরকার আপনার পাশে।' ‘আমি থেকে আমরা’ হতে এই নামবদল বলে জানানো হয়েছে। 

হেল্পলাইন নম্বর 
8282082820 নম্বরে ফোন করে সাধারণ মানুষ যে কোনও সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন রাজ্য সরকারকে। 

কবে-কখন ফোন করা যাবে?
সোম থেকে শনিবার পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে এই টোল ফ্রি হেল্পলাইন নম্বর। 

ইমেলও করা যাবে সরকারকে
asap@wb.gov.in এই মেল আইডে সরাসরি সরকারকে জানানো যাবে সমস্যার কথা।

প্রসঙ্গত, ২০২৩ সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন 'মুখ্যমন্ত্রীকে বলুন' কর্মসূচি। সাধারণ মানুষ সরাসরি ফোন করে নিজেদের সমস্যার কথা নথিবদ্ধ করতে পারতেন। তবে অনেক ক্ষেত্রেই অভিযোগ এসেছে, ফোন করেও অধিকাংশ সময়ে কোনও সুরাহা মিলত না। 

যদিও BJP সরকার এই কর্মসূচি নিয়ে কোনও আপত্তি করেনি। তবে শুভেন্দু অধিকারীর আপত্তি ছিল নাম নিয়ে। সাধারণ মানুষের সমস্যার সুরাহা করা নয়, মুখ্যমন্ত্রী নিজেকে জাহির করতেই এই কর্মসূচি চালু করেছিলেন, এমনটাই অভিযোগ। 

রাজনৈতিক পালাবদলের পরেই তাই রাজ্য সরকার এই কর্মসূচির নতুন নামকরণ করল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নতুন নাম নিয়ে পরামর্শ চেয়েছিলেন রাজ্য BJP সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে। শুধু নাম নয়, নম্বরও বদলে ফেলছে নয়া সরকার। বুধবার তার আনুষ্ঠানিক সূচনা হল।  ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ থেকে ‘আপনার সরকার আপনার পাশে' কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছেন, ব্যক্তি বড় নয়। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement