Babun Banerjee Daughter: 'বাবা-মায়ের প্রাণ বাঁচাতে মুখ বুজে সহ্য করেছি!' বাবুনের মেয়ে অগ্নীশার বিস্ফোরক পোস্ট

বাবার পর এ বার মেয়ে। বাবুন বন্দ্যোপাধ্যায়ের পর তাঁর মেয়ে অগ্নীশা এ বার বিস্ফোরক ফেসবুক পোস্ট করলেন। বাবা-মায়ের প্রাণ বাঁচাতে কী সহ্য করেছিলেন মুখ বুজে? কারা রক্তের সম্পর্কের ক্ষতি করতে এক মুহূর্তও ভাবে না?

Advertisement
 'বাবা-মায়ের প্রাণ বাঁচাতে মুখ বুজে সহ্য করেছি!' বাবুনের মেয়ে অগ্নীশার বিস্ফোরক পোস্টবাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিস্ফোরক পোস্ট
হাইলাইটস
  • বাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিস্ফোরক পোস্ট
  • প্রাণ বাঁচাতে কী সহ্য করেছিলেন মুখ বুঁজে?
  • কারা রক্তের সম্পর্কের ক্ষতি করতে এক মুহূর্তও ভাবে না?

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতর ফাটল ক্রমশই চওড়া হচ্ছে। ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের 'ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী' বলার পর এ বার মুখ খুললেন তাঁর মেয়ে অগ্নীশা। একটা সময়ে যিনি দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাঁর মুখে এখন শোনা যাচ্ছে, 'আগে যদি মুখ খুলতাম...।' কার বিরুদ্ধে মুখ খুলতে চাইছেন অগ্নীশা? 

বাবুনের মেয়ের বিস্ফোরক পোস্ট
অগ্নীশা নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, 'নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বড় বড় কথা বলা খুব সহজ, আর চুপ থাকা মানুষটাকে ভীতু বা স্বার্থপর ভাবা আরও সহজ। কিন্তু কেউ জানে না, ক্ষমতার মসনদে বসা মানুষগুলো কতটা নৃশংস হতে পারে। যারা নিজেদের স্বার্থে নিজের রক্তের ক্ষতি করতেও এক মুহূর্ত ভাবে না। যদি আগে মুখ খুলতাম, যদি ক্ষমতার দম্ভে অন্ধ ওই মানুষগুলোর বিরুদ্ধে একটাও শব্দ বলতাম, তবে আজ হয়তো আমার বাবা-মাকেই আর জীবিত দেখতে পেতাম না।' এখানে যখন নিজের বাবা বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন অগ্নীশা, স্বাভাবিক ভাবেই বুঝতে বাকি থাকে না রক্তের সম্পর্ক কার সঙ্গে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ নাম না করলেও বাবুনের মেয়ের নিশানায় যে তাঁরই পিসি এবং দাদা রয়েছেন, তেমনটা মনে করছে রাজনৈতিক মহল। 

অগ্নীশা আরও লেখেন, 'আজকের পৃথিবীতে সত্যের চেয়ে ক্ষমতার আওয়াজ অনেক বেশি। যারা নিজেদের স্বার্থে নিজের রক্তের ক্ষতি করতেও চোখের পলক ফেলে না, তাদের হাতে ক্ষমতা থাকলে পরিণাম কী হতে পারে তা কল্পনা করাও ভয়ঙ্কর। কিন্তু আমরা সব সহ্য করেছি কারণ সে দিন যদি প্রতিবাদ করতে গিয়ে তাঁদের হারিয়ে ফেলতাম, তবে সেই সত্য দিয়ে কী হতো? বাবা-মায়ের প্রাণ বাঁচাতে মুখ বুঁজে সহ সহ্য করাটা কাপুরুষতা নয়, ওটা চিল তাঁদের বাঁচিয়ে রাখার একমাত্র লড়াই।' অগ্নীশার এই বিস্ফোরক পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। 

বাবুনের ডিপিতে শুভেন্দু 
শুক্রবার হঠাৎই বদলে গেল বাবুনের হোয়াটসঅ্যাপের ডিপি। সেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবির কোলাজ। 

Advertisement

প্রসঙ্গত, গত মঙ্গলবার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকায় মমতার ভাই বাবুনের কালীপুজোয় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে বাবুন বলেন, 'দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।' সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার ছোট ভাই বলেন, 'আমার ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী। মমতা আমার জন্য কিছুই করেননি।'

কিন্তু এই ফাটল নতুন নয়। কিন্তু এই ফাটল নতুন নয়। ছোট ভাই বাবুনকে অনেক আগেই ত্যাজ্য করেছিলেন মমতা। পরিবারের একজন হিসেবে নিজের পরিচয় দিতেও তিনি নারাজ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাবুন যখন হাওড়া সদরে টিকিট না পেয়ে নির্দল হিসাবে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেন, সেই সময়ই জানিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে ছোট ভাইয়ের সমস্ত সম্পর্ক ছিন্ন। 

এরপর কালীঘাটের বাড়িতে যাওয়ার বদলে মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'নতুন দিদি' চন্দ্রিমা ভট্টাচার্যের থেকে ফোঁটা নেন বাবুন। যিনি এই মুহূর্তে মমতাকে ছেড়ে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নেত্রী।

আর এ বার বাবুনের ডিপি বদল ও মেয়ে অগ্নীশার ফেসবুক পোস্ট যেন তাঁর দলবদলের ইঙ্গিত আরও জোরাল করে তুলল। তবে কি গেরুয়া শিবিরেই যোগ দিতে চলেছেন মমতার ছোট ভাই?  

 

POST A COMMENT
Advertisement