Mamata Banerjee in Calcutta High Court: মমতা কি আইনজীবী হিসেবে আদৌ প্র্যাকটিস করতে পারেন? রিপোর্ট তলব বার কাউন্সিলের

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনরোলমেন্ট ও প্র্যাকটিস স্ট্যাটাস সম্পর্কে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে। BCI দুই দিনের মধ্যে নথি জমা দিতে বলেছে।

Advertisement
 মমতা কি আইনজীবী হিসেবে আদৌ প্র্যাকটিস করতে পারেন? রিপোর্ট তলব বার কাউন্সিলের২ দিনের মধ্যে রিপোর্ট চাইল বার কাউন্সিল

নির্বাচনের আগে দিল্লি গিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। এদিন কলকাতা হাইকোর্টে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে আইনজীবীর বেশে হাইকোর্ট চত্বরে পৌঁছে যান তিনি।  কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে সশরীরে উপস্থিত হয়ে সওয়াল করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি স্পষ্ট ভাষায় জানান,'বাংলা বুলডোজার চালানোর রাজ্য নয়।' এদিকে মমতা হাইকোর্টে সওয়াল করতেই পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে তাঁর এনরোলমেন্ট ও প্র্যাকটিস স্ট্যাটাস জানতে চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনরোলমেন্ট ও প্র্যাকটিস স্ট্যাটাস  সম্পর্কে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে। BCI দুই দিনের মধ্যে নথি জমা দিতে বলেছে। 

বিসিআই বলছে - বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টের মাধ্যমে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নজরে এসেছে যে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে আসেন। যার মধ্যে গলায় আইনজীবীদের সাদা ব্যান্ডও ছিল। এর পরেই বার কাউন্সিল অফ ইন্ডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এনরোলমেন্ট, প্র্যাকটিস, সাসপেনশন (যদি থাকে) এবং প্রকৃত অবস্থা যাচাই করতে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে তথ্য চেয়েছে। 

বিসিআই এই সংক্রান্ত  তথ্য দুই দিনের মধ্যে অর্থাৎ ১৬ মে ২০২৬-এর আগে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়মাবলীতে আইনজীবীদের জন্য প্রযোজ্য পেশাগত আচরণ ও শিষ্টাচারের মান নির্ধারণ করা আছে।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এবার থেকে নতুন করে আবার তিনি আইনজীবী হিসাবে আদালতে প্র্যাকটিস করবেন। এদিনই আদালতে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।  জানা গিয়েছে, ভোট-পরবর্তী অশান্তিতে তৃণমূলের একাধিক পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা সাংসদ কল্যাণের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালতে সেই মামলার সওয়াল করতেই আইনজীবীর পোশাকে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

জানা যায়, যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন। এর পর তিনি আইন নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন এবং কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইনের ডিগ্রি অর্জন করেন। তবে রাজনৈতিক ব্যস্ততার কারণে দীর্ঘ সময় তিনি প্র্যাকটিস করতে পারেননি।

POST A COMMENT
Advertisement