Sealdah-Ranaghat-Gede line update: ব্যারাকপুর লোকাল এবার গেদে পর্যন্ত, বাড়ছে ট্রেনও, শিয়ালদার রেল সূচিতে বড় বদল

যাত্রী পরিষেবা বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। শিয়ালদা-রানাঘাট-গেদে এবং গেদেড-রানাঘাট-নৈহাটি-মাঝেরহাট শাখায় একাধিক ইএমইউ ট্রেনের রুট বাড়ানো ও সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা করেছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ মার্চ থেকে এই নতুন ও বর্ধিত ট্রেন পরিষেবাগুলি পরীক্ষামূলক ও অস্থায়ী ভিত্তিতে চালু করা হবে।

Advertisement
ব্যারাকপুর লোকাল এবার গেদে পর্যন্ত, বাড়ছে ট্রেনও, শিয়ালদার রেল সূচিতে বড় বদলশিয়ালদায় নতুন এসি লোকাল ট্রেন -- পিটিআই
হাইলাইটস
  • যাত্রী পরিষেবা বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
  • শিয়ালদা-রানাঘাট-গেদে এবং গেদেড-রানাঘাট-নৈহাটি-মাঝেরহাট শাখায় একাধিক ইএমইউ ট্রেনের রুট বাড়ানো ও সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা করেছে পূর্ব রেল।

যাত্রী পরিষেবা বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। শিয়ালদা-রানাঘাট-গেদে এবং গেদেড-রানাঘাট-নৈহাটি-মাঝেরহাট শাখায় একাধিক ইএমইউ ট্রেনের রুট বাড়ানো ও সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা করেছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ মার্চ থেকে এই নতুন ও বর্ধিত ট্রেন পরিষেবাগুলি পরীক্ষামূলক ও অস্থায়ী ভিত্তিতে চালু করা হবে।

শিয়ালদা-রানাঘাট-গেদে শাখায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এতদিন যে ৩১২২৭ আপ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল ট্রেনটি চলত, সেটির রুট বাড়িয়ে গেদে পর্যন্ত করা হয়েছে। এখন থেকে এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল লোকাল হিসেবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

একইভাবে ৩১২২৬ ডাউন ব্যারাকপুর-শিয়ালদা লোকাল ট্রেনটির সূচিও পরিবর্তন করা হয়েছে। আগে এটি ব্যারাকপুর থেকে ছাড়ত, কিন্তু এখন থেকে গেদে থেকেই যাত্রা শুরু করবে। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি ৩১৯৩০ ডাউন গেদে-শিয়ালদা স্পেশাল লোকাল হিসেবে চলবে।

এছাড়া ৩১৪৩১ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল ট্রেনটির সময়ও বদলানো হয়েছে। আগে এটি শিয়ালদা থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ছাড়ত, কিন্তু এখন থেকে ছাড়বে বিকেল ৪টা ৫০ মিনিটে। পাশাপাশি ট্রেনটির রুট বাড়িয়ে গেদে পর্যন্ত করা হয়েছে এবং নতুন নম্বর দেওয়া হয়েছে ৩১৯৩৩ আপ।

রেলের তরফে আরও একটি নতুন সংযুক্ত পরিষেবার ঘোষণা করা হয়েছে। ৩১৭৫০ ডাউন গেদে-রানাঘাট লোকাল এবং ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট লোকাল-এই দুই ট্রেনকে একত্র করে একটি নতুন পরিষেবা চালু করা হচ্ছে। এই সংযুক্ত ট্রেনটি ৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল হিসেবে বিকেল ৪টা ১৫ মিনিটে গেদে থেকে ছাড়বে এবং মাঝেরহাটে পৌঁছবে সন্ধে ৭টা ২৮ মিনিটে।

এছাড়াও কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যেমন ৩১৩৩৩ আপ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটি এখন থেকে শিয়ালদা থেকে বিকেল ৪টা ৫০ মিনিটের পরিবর্তে ৪টা ৩০ মিনিটে ছাড়বে।

নতুন সূচি অনুযায়ী ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে সকাল ৯টা ২৮ মিনিটে ছেড়ে গেদে পৌঁছাবে দুপুর ১২টা ৭ মিনিটে। অন্যদিকে ৩১৯৩০ ডাউন গেদে-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি গেদে থেকে সকাল ৮টা ২৬ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে সকাল ১০টা ৫৭ মিনিটে। এছাড়া ৩১৯৩৩ আপ শিয়ালদ-গেদে ট্রেনটি বিকেল ৪টা ৫০ মিনিটে শিয়ালদা ছেড়ে সন্ধে ৭টা ৩৮ মিনিটে গেদে পৌঁছাবে।

Advertisement

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এই সব পরিষেবা পরীক্ষামূলক ভিত্তিতে চালু করা হচ্ছে। যাত্রীদের প্রতিক্রিয়া এবং বাস্তব পরিস্থিতি বিচার করে ভবিষ্যতে এই পরিষেবাগুলিতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হতে পারে।

 

POST A COMMENT
Advertisement