Behala Sarsuna Assault Case: প্রেমের শাস্তি, বাবা-ছেলেকে নগ্ন হয়ে রাস্তায় হাঁটতে হল, বেহালার মর্মান্তিক ঘটনা VIRAL

বেহালার সরসুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য। প্রেম করার ফল হিসাবে প্রেমিকার পরিবারের অত্যাচার সহ্য করতে হল এক যুবক ও তাঁর বাবাকে। অভিযোগ, কলকাতার ওই যুবক ও তাঁর পরিবারের উপর অকথ্য নির্যাতন করা হয়।

Advertisement
 প্রেমের শাস্তি, বাবা-ছেলেকে নগ্ন হয়ে রাস্তায় হাঁটতে হল, বেহালার মর্মান্তিক ঘটনা VIRALখাস কলকাতায় প্রেমের শাস্তি!

বেহালার সরসুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য। প্রেম করার ফল হিসাবে প্রেমিকার পরিবারের অত্যাচার সহ্য করতে হল এক যুবক ও তাঁর বাবাকে। অভিযোগ, কলকাতার ওই যুবক ও তাঁর পরিবারের উপর অকথ্য নির্যাতন করা হয়। এক কথায় বলা যায় মধ্যযুগীয় বর্বরতা। ঘটনা, বেহালার সরশুনা এলাকার। জানা গিয়েছে, ওই ছেলেটিকে ও তার বন্ধু ও পরিবারকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক তরুণ ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রবিবার রাতে রাস্তার ধারে দু’জনে গল্প করার সময় তরুণীর পরিবারের সদস্যরা ওই তরুণকে বাড়িতে নিয়ে যান। জানা যাচ্ছে, তরুণীর বাবার কয়েকজন সঙ্গীও এই কাজে যুক্ত ছিলেন। এরপর তরুণের বাবাকেও সেখানে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ির ভিতরে তরুণের বাবাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়। এমনকী, ছেলের সামনেই তাঁর বাবাকে গুলি করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তরুণীর মা ওই তরুণীর বাবার হাতে একটি ছুরিও তুলে দেন। এরপর তরুণীর বাবা তরুণ ও তাঁর বাবাকে উদ্দেশ্য করে হুমকি দেন বলে দাবি এলাকাবাসীর।

এলাকাবাসীর আরও অভিযোগ, ভয়ে তরুণের বাবা প্রায় এক কিলোমিটার রাস্তা বিবস্ত্র হয়ে হেঁটে সেখান থেকে চলে যেতে বাধ্য হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের বক্তব্য বা কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা জানতে পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে এলাকাবাসী।

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করেই এই বিবাদ বলে জানা যাচ্ছে। বন্দুক দেখিয়ে ওই যুবকের বাবাকে চাপ দেওয়া হয় ছেলেকে গুলি করার জন্য। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বসুন্ধরা পার্ক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ।  

Advertisement

তরুণীর সঙ্গে ওই যুবকের ভালবাসার সম্পর্ক পরিবার মেনে নিতে পারেনি। আর যে কারণে ওই তরুণীর পরিবার ছেলেটি ও তার বাবার উপর অকথ্য নির্যাতন চালায়। অভিযোগ উঠেছে, পরিবারের আপত্তি থাকায় এই এই নির্যাতন চালানো হয়েছে। আর এর মধ্যে নাম জড়িয়েছে ওই তরুণীর বাবা, মা ও মামার।  জানা গিয়েছে, এই অত্যাচারের পর ওই প্রেমিক ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। আর সেই চরম লাঞ্ছনার ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

POST A COMMENT
Advertisement