Panchayat Department New Jobs: পঞ্চায়েতে ৮ হাজার শূন্যপদে চাকরি, কবে নিয়োগ? বলে দিলেন শুভেন্দু

বুধবার রাজ্যের পঞ্চায়েত দফতরে গিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকের পঞ্চায়েত দফতরে বুধবার হয় এই বৈঠক। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এবং পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রমাণিকের উপস্থিতিতে বৈঠকে প্রতিটি জেলার কাজের রিপোর্ট কাটাছেঁড়া করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
পঞ্চায়েতে ৮ হাজার শূন্যপদে চাকরি, কবে নিয়োগ? বলে দিলেন শুভেন্দুস্থায়ী কর্মীর সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগও হবে

বুধবার রাজ্যের পঞ্চায়েত দফতরে গিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকের পঞ্চায়েত দফতরে বুধবার হয় এই বৈঠক। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এবং পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রমাণিকের উপস্থিতিতে বৈঠকে প্রতিটি জেলার কাজের রিপোর্ট কাটাছেঁড়া করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান এবং আর্থিক বরাদ্দের নানা দিক তুলে ধরে তিনি জানান, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দফতর অচিরেই ‘রোল মডেল’ হয়ে উঠবে।

নতুন নিয়োগ নিয়ে বড় ঘোষণা
উচ্চপর্যায়ের এই বিশেষ পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত দফতরে নিয়োগ নিয়ে বড় খবরও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দেন এই ই দফতরে ৭২০০টি পদে নতুন নিয়োগ করবে রাজ্য সরকার।  কালীপুজোর পর পরই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।  শুভেন্দু বলেন,  বিধানসভায় নিয়োগ-বিধি সংশোধন করবে রাজ্য সরকার।  ২০২৭ সালের এপ্রিলের মধ্যে পঞ্চায়েত দফতরে ৭২০০টি পদে নতুন নিয়োগ করবে রাজ্য সরকার।  পাশাপাশি, নিয়োগ করা হবে প্রায় এক হাজার চুক্তিভিত্তিক কর্মী। নতুন নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী  বলেন, '২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে নতুন নিয়োগ সম্পূর্ণ করা হবে। নিয়োগে স্বচ্ছ্তা আনতে নতুন নিয়ম আনা হবে। পিএসসি নিয়োগ প্রক্রিয়া চালাবে।' 

 ভিবিজি-রামজিতে ২২ লক্ষ মানুষকে কাজ
 প্রশাসনের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ১২ হাজার কোটি টাকা ব‍্যবহার করা হচ্ছে গ্রামীণ কাজে।  ভিবিজি-রামজি  বা ১২৫ দিনের কাজের নিশ্চয়তা প্রকল্পে এখনও ৬৫.৬২ লক্ষ কর্মদিবস তৈরি করা গিয়েছে। প্রতিদিন দেওয়া যাচ্ছে ৭ লক্ষ করে কাজ। দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, ওই প্রকল্পে অন্তত সাত হাজার কোটি টাকার স্থায়ী সম্পদ তৈরি করা যাবে এ দফাতেই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখনও পর্যন্ত প্রায় ৫৪ লক্ষ আবেদনকারীর সার্ভে করা হয়েছে। ৪৭ লক্ষ মানুষকে দফায় দফায় বাড়ি করে দেওয়া হবে।  এ ছাড়া ভিবিজি-রামজিতে ২২ লক্ষ মানুষকে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা এদিন বেঁধে দেন শুভেন্দু অধিকারী।

Advertisement

৩১ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল
স্বচ্ছতা আনতে রাজ্যে বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই ৩১ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। এর পাশাপাশি নতুন করে ১০ লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে যোগ্য উপভোক্তাদের। গ্রামীণ এলাকার উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার দিচ্ছে সাড়ে আট হাজার কোটি টাকা। রাজ্য সরকার দেবে প্রায় ৫ হাজার কোটি টাকা। সবমিলিয়ে পঞ্চায়েতে ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকার কাজ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

নিউ টাউনে নয়া পঞ্চায়েত ভবন
সল্টলেকে পঞ্চায়েত ভবনে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন পঞ্চায়েত ভবন তৈরি নিয়েও বড় ঘোষণা করেন। জানিয়ে দেন নিউ টাউনে নয়া পঞ্চায়েত ভবন তৈরিরহবে। এর জন্য পাঁচ একর জমিও নির্দিষ্ট করা হয়েছে। 
 

TAGS:
    POST A COMMENT
    Advertisement