রাজ্যপালকে বিজেপির লাউডস্পিকার বলে কটাক্ষ তৃণমূলের!

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের একগুচ্ছ প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর পাল্টা সমালোচনা করেছে তৃণমূল। রাজ্যপাল নিজের পদের মর্যাদা রাখতে পারছেন না, বলছে পশ্চিমবঙ্গের শাসকদল।

Advertisement
রাজ্যপালকে বিজেপির লাউডস্পিকার বলে কটাক্ষ তৃণমূলের!তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি (ফাইল ছবি)
হাইলাইটস
  • রাজ্যপাল বিজেপির লাউডস্পিকার
  • পদের গরিমা নষ্ট করছেন
  • কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিজেপির লাউডস্পিকার বলে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে রাজ্যপাল বাংলা সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। এদিন তাঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।

রাজ্যপাল এর আগেও বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন। তৃণমূলের বক্তব্য ছিল, তিনি বিজেপির হয়ে কথা বলছেন। রাজ্যপাল পদের গরিমা নষ্ট করছেন।

এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী, তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর বক্তব্য, এমন প্রচার সর্বস্ব রাজ্যপাল আমি কখনও দেখিনি। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করার আগে উনি উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলার কথা নিয়ে দু-চার কথা বলুন। দিল্লিতে বসে বলছেন, বাংলার সম্পর্কে জানা উচিত। বাংলা সম্পর্কে তো উনি জেনেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী জেনেছেন। তাই তিনি এত কথা বললেন সেদিন পুজোর উদ্বোধনে। আমি তো নিজেই বুঝতে পারছি না, উনি কি চাইছেন? রাজনৈতিকভাবে তিনি যে ভূমিকা পালন করছেন, তাতে রাজ্যপালের আসনের গরিমা কলুষিত হচ্ছে। উনি পুলিশকে বলছেন যে রাজনীতি করছে। উনি রাজ্যপাল হিসেবে কি রাজনীতির বাইরে আছেন? রাজ্যের ভোট করার অধিকার ত ওঁর নেই। সেটা নির্বাচন কমিশনের মধ্যে আছে। ভারতের সংবিধানে সে কথা লেখা আছে। সুতরাং উনি কী কারণে উদ্বিগ্ন জানি না। তবে এটা বলতে পারি, আমরা ওঁর আচরণে উদ্বিগ্ন।

তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির কটাক্ষ, বাংলার রাজ্যপাল বিজেপির লাউডস্পিকার হিসেবে কাজ করছেন। তাঁর প্রশ্ন, দিল্লিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন না বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন? এর আগে তিনি ৯৯ বার সেই কাজ করেছেন বলে মনে হয়। মনে হচ্ছে এটা তার ১০০তম বার। এর আগেও মিথ্যের ঝুড়ি নিয়ে তিনি দিল্লি গিয়েছিলেন। মনে রাখা দরকার, বাংলায় উৎসবের মরশুম নির্বিঘ্নে কেটেছে। কোটি কোটি মানুষ উৎসবে শামিল হয়েছিলেন। তাঁরা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখেছিলেন। তিনি আসলে রাজভবনের অমর্যাদা করছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement