Bhabanipur Mamata Banerjee Case: ভবানীপুরের EVM, VVPAT, CCTV ফুটেজ সংরক্ষণ, মমতার মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

নিজের গড়ে নির্বাচনী পরাজয়কে মেনে নেননি তিনি ৷ তাই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত ১৬ জুন কলকাতা হাইকোর্টে হাজির হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে একটি ইলেকশন পিটিশন (নির্বাচনী মামলা) দায়ের করেছেন তিনি, যেখানে ওই কেন্দ্রের ভোটের ফলকে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে। এই ভোট গণনা মামলায় এদিন বড় নিদের্শ দিল কলকাতা হাইকোর্ট।

Advertisement
ভবানীপুরের EVM, VVPAT, CCTV ফুটেজ সংরক্ষণ, মমতার মামলায় বড় নির্দেশ হাইকোর্টের মমতার ভবানীপুর মামলায় ফুটেজ নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ হাইকোর্টের

নিজের গড়ে নির্বাচনী পরাজয়কে মেনে নেননি তিনি ৷ তাই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত ১৬ জুন কলকাতা হাইকোর্টে হাজির হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে  একটি ইলেকশন পিটিশন (নির্বাচনী মামলা) দায়ের করেছেন তিনি, যেখানে ওই কেন্দ্রের ভোটের ফলকে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে। এই ভোট গণনা মামলায় এদিন বড় নিদের্শ দিল কলকাতা হাইকোর্ট।

গণনায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া এই মামলায় ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভিডিও ফুটেজ সুরক্ষিত রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত। ভবানীপুর বিধানসভা নির্বাচনের গণনায় যাবতীয় তথ্য অর্থাৎ সিসিটিভি ফুটেজ, ভিভি প্যাট, ইভিএম, সংরক্ষণ করে রাখার নিদের্শ দেওয়া হয়েছে। বিশেষত, যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনা প্রক্রিয়া চলেছিল, সেই স্কুলের ভেতরের এবং বাইরের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাতে সম্পূর্ণ সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি  ভবানীপুর বিধানসভা নির্বাচনে গণনায় কারচুপি মামলায় সবপক্ষকে মামলায় অন্তর্ভুক্ত করার নিদের্শ দেওয়া হয়েছে। অর্থাৎ, ভবানীপুরের গণনা মামলায়, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুব্রত গুপ্ত এবং সুনীল আগরওয়ালকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।  আদালতের এই অন্তর্বর্তী নির্দেশকে রাজনৈতিক ও আইনি মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে, আদালতের অনুমতি ছাড়া কোনও তথ্য মোছা যাবে না।  দু'মাস পর হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত,ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। 

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়ে পরবর্তীতে তিনি কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দাখিল করেন। মমতার অভিযোগ ছিল, গণনার সময় কারচুপি করা হয়েছে। সেই মামলা আজও কলকাতা হাইকোর্টে বিচারাধীন, তার কোন নিষ্পত্তি হয়নি।

Advertisement

POST A COMMENT
Advertisement