Koyel Mallick: ৬ মাসেই কোয়েলের ফুলবদল, এবার রাজ্যসভার ভোটে BJP প্রার্থী

এবার ফুল বদল করলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন TMC সাংসদ।

Advertisement
৬ মাসেই কোয়েলের ফুলবদল, এবার রাজ্যসভার ভোটে BJP প্রার্থীরাজ্যসভার ভোটে BJP প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক
হাইলাইটস
  • এবার ফুল বদল করলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
  • রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি-র প্রার্থী হচ্ছেন টলিউড অভিনেত্রী।
  • উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি-র প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করে পদ্ম শিবির।

বাংলার রাজনীতিতে বড় চমক। এবার ফুল বদল করলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি-র প্রার্থী হচ্ছেন টলিউড অভিনেত্রী। এর আগে গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কোয়েল মল্লিক।

আজ রবিবার বিজেপির পক্ষ থেকে  উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি-র প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করে পদ্ম শিবির। এর আগে প্রাক্তন তিন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইককেও ফের একবার রাজ্যসভায় মনোনয়ন দিয়েছিল বিজেপি৷ তাঁরা বর্তমানে বিজেপির টিকিটে সাংসদ হয়ে রয়েছেন। সেই একই কৌশল অবলম্বন করা হল রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিকের ক্ষেত্রেও।

প্রসঙ্গত, এ বছরের শুরুতে এপ্রিল মাসে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী। তবে তৃণমূলের ভরাডুবির পর জুলাই মাসে রাজ্যসভা থেকে থেকে ইস্তফা দেন তিনি। তখন থেকেই জল্পনা চলছিল, যে কোনও দিন পদ্মশিবিরে যোগদান করতে পারেন কোয়েল। প্রায় দু'মাস পরে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। তৃণমূলের এককালীন প্রতীক ঘাসফুল ছেড়ে বিজেপির টিকিটেই এবার রাজ্যসভায় লড়তে চলেছেন কোয়েল মল্লিক।

এই  মুহূর্তে যা সমীকরণ রয়েছে, তাতে কোয়েলের সাংসদ হওয়া কার্যত পাকা। সূত্রের দাবি, আগামী ৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দিতে পারেন তিনি। তবে তার আগে তাঁকে বিজেপি শিবিরে যোগ দিতে হবে। সেক্ষেত্রে রবি বা সোমবার পদ্ম শিবিরের পতাকা হাতে নিতে পারেন কোয়েল মল্লিক।

 

POST A COMMENT
Advertisement