Bus Fare in West Bengal: কলকাতা ও জেলায় ন্যূনতম বাসভাড়া অনেকটাই বাড়তে পারে, এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

চিঠিতে দাবি করা হয়েছে, বর্তমানে কলকাতায় বাসের ন্যূনতম ভাড়া ১০ টাকা। সেই ভাড়া বাড়িয়ে ১৮ টাকা করা হোক। প্রথম ৪ কিমি ১৮ টাকা। এছাড়া জেলার বাসে ন্যূনতম ভাড়া ২০ টাকা করা হোক। 

Advertisement
কলকাতা ও জেলায় ন্যূনতম বাসভাড়া অনেকটাই বাড়তে পারে, এখনও পর্যন্ত যা জানা যাচ্ছেপুজোয় কলকাতায় স্পেশাল বাস
হাইলাইটস
  • প্রথম ৪ কিলোমিটারে ১৮ টাকা ভাড়ার দাবি
  • বর্তমানে প্রাইভেট বাসে ন্যূনতম ভাড়া ১০ টাকা
  • কেন প্রথম ৪ কিমি ১৮ টাকা ভাড়ার দাবি?

কলকাতায় বাসের ভাড়া খুব শীঘ্রই কি বাড়তে চলেছে? আলোচনার গতিবিধি অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। বাস মালিক সংগঠনের দাবি, বেসরকারি বাসের ভাড়া ন্যূনতম ১৮ টাকা করা হোক। অর্থাত্‍ বাসে উঠলেই ১৮ টাকা ভাড়া গুনতে হবে। তারপর কিলোমিটারের ভিত্তিতে বাড়বে।

প্রথম ৪ কিলোমিটারে ১৮ টাকা ভাড়ার দাবি

রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংকে একটি চিঠি দিয়েছে বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। সংগঠনের একটি প্রতিনিধিদল অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করে সেই চিঠি তুলে দিয়েছেন মন্ত্রীর হাতে। চিঠিতে দাবি করা হয়েছে, বর্তমানে কলকাতায় বাসের ন্যূনতম ভাড়া ১০ টাকা। সেই ভাড়া বাড়িয়ে ১৮ টাকা করা হোক। প্রথম ৪ কিমি ১৮ টাকা। এছাড়া জেলার বাসে ন্যূনতম ভাড়া ২০ টাকা করা হোক। 

বর্তমানে প্রাইভেট বাসে ন্যূনতম ভাড়া ১০ টাকা

পশ্চিমবঙ্গে শেষবার বাসের ভাড়া বেড়েছিল ২০১৮ সালে। সে বার ন্যূনতম বাস ভাড়া করা হয়েছিল ৭ টাকা। করোনাকালের পরে অনেক রুটেই বাসভাড়া বাড়ানো হয়েছে। যদিও তা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। ৭ টাকা থেকে বেড়ে ন্যূনতম ভাড়া ১০ টাকা হয়েছে। এ বার বাস মালিকদের দাবি, ডিজেলের দাম বেড়েছে। কিন্তু বাসের ভাড়া দীর্ঘদিন বাড়েনি। পুজোর পরে বাস ভাড়া বাড়ানোর বিষয়ে গত সেপ্টেম্বরেই ইঙ্গিত দিয়েছিলেন পরিবহণমন্ত্রী।

কেন প্রথম ৪ কিমি ১৮ টাকা ভাড়ার দাবি?

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস-এর যুক্তি, কলকাতায় অটোতে প্রথম ৩ কিলোমিটারে ১৮ টাকা ভাড়া দিতে হয়। বাসের ভাড়া ৪ কিমিতে ১৮ টাকা করার দাবি করা হয়েছে। ডিজেল ১০০ টাকা লিটার। এই ভাড়া না হলে বেসরকারি পরিবহণ শিল্পটাই উঠে যাবে। তৃণমূল কংগ্রেসের জমানায় দু’বার বাসের ভাড়া বাড়ানোর লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ২০২১ ও ২০২২ সালে সরকারি অফিসারদের নিয়ে গঠিত সেই কমিটির রিপোর্ট ঠান্ডা ঘরেই চলে যায়। জমা পড়েনি। প্রথম রিপোর্টে সরাসরি বাসভাড়া ন্যূনতম ২ টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল। দ্বিতীয় কমিটি বর্তমানের ন্যূনতম ভাড়ার ‘স্টেজ’ ৪ কিমি থেকে কমিয়ে ৩ কিমি করার প্রস্তাব দেয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement