SRFTI: সাতসকালে SRFTI ক্যাম্পাসে শ'তিনেক পুলিশ, পড়ুয়াদের মঞ্চ ভাঙা ঘিরে ব্যাপক উত্তেজনা

ফের উত্তেজনা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ক্যাম্পাসে। শনিবার ভোরবেলা আচমকাই ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। প্রায় শ'তিনেক পুলিশ ঢুকে আন্দোলনরত পড়ুয়াদের মঞ্চ ভেঙে সরিয়ে দেয় বলে অভিযোগ।

Advertisement
সাতসকালে SRFTI ক্যাম্পাসে শ'তিনেক পুলিশ, পড়ুয়াদের মঞ্চ ভাঙা ঘিরে ব্যাপক উত্তেজনাসত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট
হাইলাইটস
  • ফের উত্তেজনা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ক্যাম্পাসে
  • আন্দোলনরত পড়ুয়াদের মঞ্চ ভাঙার অভিযোগ
  • পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, মারধর এবং ছাত্রীদের হেনস্থারও অভিযোগ

ফের উত্তেজনা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ক্যাম্পাসে। শনিবার ভোরবেলা আচমকাই ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। প্রায় শ'তিনেক পুলিশ ঢুকে আন্দোলনরত পড়ুয়াদের মঞ্চ ভেঙে সরিয়ে দেয় বলে অভিযোগ। পাশাপাশি অন্যান্য আসবাবপত্র ২টি ছোট পিক আপ ভ্যানে তুলে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, মারধর এবং ছাত্রীদের হেনস্থারও অভিযোগ উঠেছে। 

পড়ুয়াদের দাবি, পুলিশের উপস্থিতিতেই কয়েক জন বহিরাগতও আন্দোলনের মঞ্চ ভেঙে ফেলার চেষ্টা করে। পড়ুয়ারা বাধা দিতে গেলে পুলিশ তাদের উপরও চড়াও হয়। আন্দোলনকারীদের হাত-পা ধরে টেনে সরিয়ে দেওয়া হয়। মঞ্চ ভাঙার কাজেও পুলিশ সহযোগিতা করেছে বলে অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। 

প্রায় ৬২ দিন ধরে SRFTI ক্যাম্রাসে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনের অন্যতম দাবি, উপাচার্যের পদত্যাগ। দীর্ঘদিনের এই বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে পড়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত হচ্ছে পঠনপাঠনও। 

কয়েক দিন আগেই পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কর্তৃপক্ষ। এর আগে একাধিকবার ক্যাম্পাসে পুলিশের প্রবেশের ঘটনাও ঘটেছিল। 

এই অশান্তির সূত্রপাত হয়েছিল ক্যাম্পাসের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়াদের সঙ্গে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের বচসা থেকে। পরবর্তীতে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের বিরুদ্ধে পড়ুয়াদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগও ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারপর থেকেই একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। শনিবারের ঘটনা সেই অশান্তিতে নতুন সংযোজন। 

 

TAGS:
POST A COMMENT
Advertisement