Kolkata Accident: হেস্টিংসে বাতিস্তম্ভের আলো মাথায় পড়ে মৃত্যু শিশুকন্যার, শোরগোল একালায়

কলকাতার হেস্টিংস চত্বরে ফুটপাথবাসী এক শিশুকন্যার মাথার উপর বাতিস্তম্ভ থেকে খুলে পড়ল আলো। গুরুতর আহত অবস্থায় তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে পরিবার।

Advertisement
হেস্টিংসে বাতিস্তম্ভের আলো মাথায় পড়ে মৃত্যু শিশুকন্যার, শোরগোল একালায়বাতিস্তম্ভের আলো পড়ে মৃত্যু শিশুর। ইনসেটে- বাতিস্তম্ভ
হাইলাইটস
  • শিশুকন্যার মাথার উপর বাতিস্তম্ভ থেকে খুলে পড়ল আলো
  • মর্মান্তিক মৃত্যু হল ৬ বছরের একরত্তির
  • রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে পরিবার

সোমবার সকালে কলকাতায় মর্মান্তিক ঘটনায়। বাতিস্তম্ভের আলো মাথায় পড়ে মৃত্যু হল ফুটপাথবাসী এক শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে হেস্টিংস চত্বরে। স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছেন রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে। 

জানা গিয়েছে, এদিন সকালে হেস্টিংস চত্বরে একটি হাই মাস্ট বাতিস্তম্ভের নীচে খেলা করছিল ৬ বছরের একরত্তি। আচমকাই সেই স্তম্ভ থেকে খুলে পড়ে আলগা হয়ে থাকা একটি আলো। সেটি সোজা এসে লাগে গুড়িয়া খাতুন নামে শিশুকন্যার মাথায়। গুরুতর চোট পায় সে। দ্রুত তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুর কোলে ঢলে পড়ে গুড়িয়া।

পরিবারের সঙ্গে হেস্টিংসে AJC বোস রোড ফ্লাইওভারের নীচেই থাকত গুড়িয়া। সেখানেই ছিল ওই হাই মাস্ট বাতিস্তম্ভটি। শিশুর মামার অভিযোগ, 'কোনও রক্ষণাবেক্ষণ নেই এই চত্বরে। ওই বাতিস্তম্ভের ৪টে নাটের মধ্যে ৩টেই খোলা। আলো প্রায় ঝুলছিল।' রক্ষণাবেক্ষণের অভাবকেই এই মৃত্যুর জন্য দায়ী করছে গুড়িয়ার পরিবার। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, বাতিস্তম্ভ থেকে আলো খুলে পড়ার পরে তার মাথায়। একটি নাটও খোলা অবস্থায় রাস্তায় পাওয়া গিয়েছে। অর্থাৎ শেষ নাটটিও এদিন খুলে পড়ায় ঝুলতে থাকা আলো ভেঙে পড়ে। 

গুড়িয়ার বাবা পেশায় দিনমজুর। তিনি জানান, ভাগ্নের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি তিনি ঘটনাস্থলে পৌঁছন, কিন্তু ততক্ষণে সব শেষ। মাথায় চোট এতটাই গুরুতর ছিল, তাকে বাঁচানো সম্ভব হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণেই ৬ বছরের ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

 

POST A COMMENT
Advertisement