Chorbagan Deceased List: চোরবাগানে ১৯ জন মৃত কারা? নাম, ঠিকানা জানা গেল

Chorbagan Stampede Death: চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃতদের নাম, ঠিকানা সামনে এল। প্রবীণ ব্যক্তি থেকে শুরু করে কিশোরদেরও পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

Advertisement
চোরবাগানে ১৯ জন মৃত কারা? নাম, ঠিকানা জানা গেলচোরবাগানে ১৯ জন মৃত কারা? নাম, ঠিকানা জানা গেল
হাইলাইটস
  • সপ্তমীর রাতে কলকাতার চোরবাগানে ঘটে গিয়েছে বিপর্যয়।
  • ব্যাপক ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের।
  • প্রবীণ ব্যক্তি থেকে শুরু করে কিশোরদেরও পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

সপ্তমীর রাতে কলকাতার চোরবাগানে ঘটে গিয়েছে বিপর্যয়। ব্যাপক ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৫ জন। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

ইতিমধ্যেই হাসপাতালে শুরু হয়েছে মৃতদেহের ময়নাতদন্ত। ১৯ জন মৃত ব্যক্তির নাম, ঠিকানার তালিকাও সামনে এসেছে। মৃতদের মধ্যে মোট ১৩ জন রয়েছেন মহিলা এবং ৬ জন রয়েছেন পুরুষ। প্রবীণ ব্যক্তি থেকে শুরু করে কিশোরদেরও পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। মৃতদের তালিকা দেখে নিন

1. অভিষেক শ্রীবাস্তব (৩৮), বিহারের বাসিন্দা
2. শ্রীপর্ণা পোদ্দার (২৬), বৈদ্যবাটির বাসিন্দা
3. মিঠু মণ্ডল (৪৫), শ্যামপুকুরের বাসিন্দা
4. আকৃতি কুমারী (১৭), বাটানগর, বালির বাসিন্দা
5. বর্ণালী হালদার (১৭) নিউটাউনের বাসিন্দা
6. শুভম সোনকর (৩৩) মানিকতলার বাসিন্দা
7. আরতি সরকার বিশ্বাস (৪৫), চাকদা
8. তাগর ভেজ (৩৭), পূর্ব বর্ধমান
9. তানিয়া বিশ্বাস (১৮), নিউটাউন
10. কল্পনা জানা (৪৬), পানিহাটি
11. বিকাশ ভট্টাচার্য (৬৬), হাওড়া
12. স্নেহা ভাণ্ডারী (২০),  বাঁকরাহাট, বিষ্ণুপুর
13. সন্দীপ ভেজ (১৪),  পূর্ব বর্ধমান
14. পিয়ালি প্রামাণিক (২৫), আরামবাগ
15. প্রিয়া সামাদ্দার (১৮), নিউ ব্য়ারাকপুর
16. দিলীপ ঘোষ (৫৯), বরানগর
17. প্রাঞ্জল সরকার (১৩), আগরপাড়া
18. অয়নস কুমার শ্রীবাস্তব (), বিহার
19. দীপালি ঘোষ (৫৪), বরানগর

অন্যদিকে, আহত ২৫ জনের মধ্যে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন অ্যাপোলো হাসপাতালে।  তাঁদের খোঁজ নিতে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতো ডাক্তাররা গিয়েছেন।

চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, '৩ জন আছেন ICU-তে। একজন একটু খারাপ। অনেকসময় চাপা পড়লে, মাসল ইনজুরি হলে এটা হয়। জেনারেল ওয়ার্ডে আছে বাকি ১১ জন। তাঁরা মোর অর লেস স্টেবল। একজনের হয়েছে পেলভিক ইনজুরি ট্রমা। মূত্রনালিতেও রয়েছে গভীর ক্ষত। পুরো সিটি হয়ে এলে, ইউরো সার্জেন দেখে ঠিক করতে পারবেন। সার্জিক্যাল প্রবলেম আছে, ঠিক সেরে উঠবে।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement