ক্রিসমাস ফেস্টিভ্যালে আপত্তি নেই শুভেন্দুর, ২৫ ডিসেম্বর 'তুলসী পূজন' নিয়ে কী ভাবনা BJP-র?

আসছে বড়দিনের মরশুম। আর গত প্রায় ১৫ বছর ধরে কলকাতার শীতকালীন উৎসব মানেই পার্কস্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যাল। আলো, গান, খাবার এবং উৎসবের পরিবেশে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে পার্ক স্ট্রিটে ভিড় জমান শহরের বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। অ্যালেন পার্কে থাকে বিশাল ক্রিসমাস ট্রি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাইভ ব্যান্ডের পারফরম্যান্স। বিজেপি ক্ষমতায় আসার পর সেই অ্যালেন পার্কেই হয়েছে দুর্গাপুজো। পার্কস্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যাল হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনেই। যার জবাব অবশ্য দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
ক্রিসমাস ফেস্টিভ্যালে আপত্তি নেই শুভেন্দুর, ২৫ ডিসেম্বর 'তুলসী পূজন' নিয়ে কী ভাবনা BJP-র?পার্ক স্ট্রিটে এবার হবে ক্রিসমাস ফেস্টিভ্যাল? কী প্ল্যান রাজ্যের?

আসছে বড়দিনের মরশুম। আর গত প্রায় ১৫ বছর ধরে কলকাতার শীতকালীন উৎসব মানেই পার্কস্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যাল। আলো, গান, খাবার এবং উৎসবের পরিবেশে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে পার্ক স্ট্রিটে ভিড় জমান শহরের বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। অ্যালেন পার্কে থাকে বিশাল ক্রিসমাস ট্রি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাইভ ব্যান্ডের পারফরম্যান্স। বিজেপি ক্ষমতায় আসার পর সেই  অ্যালেন  পার্কেই হয়েছে দুর্গাপুজো। পার্কস্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যাল হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনেই। যার জবাব অবশ্য দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

ক্রিসমাস ফেস্টিভ্যাল নিয়ে শুভেন্দু
রাজ্যে আসন্ন বড়দিন উদযাপন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷  তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সংবিধান মেনেই রাজ্যে প্রত্যেকের নিজস্ব ধর্মীয় আচার ও উৎসব পালনের পূর্ণ অধিকার রয়েছে। সরকার কোনওভাবেই এই বিষয়গুলিতে হস্তক্ষেপ করবে না, তবে একইসঙ্গে প্রশাসন চরম তোষণের রাজনীতিতেও পা দেবেন না-বলে তিনি স্পষ্ট করেন। অতএব, পালাবদলের বাংলায় পাকস্ট্রিটের অ্যালন পার্কে ক্রিসমাস উদযাপন হবে ৷ বড়দিনের প্রাক্কালে পার্ক স্ট্রিটের উৎসব ঘিরে তৈরি হওয়া আশঙ্কার প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর কাছে তোলেন  সাংবাদিকরা। এই বিষয়ে খ্রিস্টান সমাজের মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথাও উল্লেখ করা হয়। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে সমস্ত ধর্মের উৎসবই স্বাভাবিক ছন্দে পালিত হবে এবং প্রশাসনের তরফে তাতে কোনও বাধা দেওয়া হবে না। নিজের বক্তব্যের স্বপক্ষে বিগত দিনগুলির বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের উদাহরণ টেনে আনেন মুখ্যমন্ত্রী। 

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই উৎসব, জানালেন পর্যটনমন্ত্রী
 কলকাতার শীতের অন্যতম বড় আকর্ষণ ক্রিসমাস ফেস্টিভ্যাল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে আশ্বাস দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রীও। প্রতি বছরের মতো এবারও পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্কে নির্ধারিত সময়েই আয়োজন করা হবে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে উৎসব শুরু হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তবে উৎসবের নির্দিষ্ট দিনক্ষণ এবং আয়োজনের ধরন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই উৎসব আয়োজন করা হবে। তাঁর কথায়, 'আমাদের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্ধারিত সময়েই উৎসব হবে। আগামী দিনে আরও কয়েকটি সমন্বয় বৈঠকের পর আয়োজনের ধরন ও নির্দিষ্ট তারিখ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।'

Advertisement

২৫ ডিসেম্বর  ‘তুলসী পূজন দিবস’
২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন উৎসব পালিত হয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। তবে গত কয়েক বছর ধরে ভারতে এই দিনটিতে আরও একটি বিশেষ উদযাপন হচ্ছে, তা হলো ‘তুলসী পূজন দিবস’। হিন্দু ধর্মে তুলসী কেবল একটি সামান্য গাছ নয়, বরং তাঁকে ‘মা’ হিসেবে গণ্য করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, জগতের পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হওয়ায় তুলসীকে ‘হরিপ্রিয়া’ও বলা হয়।নবড়দিনের উৎসবের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরে ‘তুলসী পূজন দিবস’ পালনের সূচনা হয়েছিল ২০১৪ সালে। ভারতের সাধু-সন্তরা তুলসীর ধর্মীয় ও ঔষধি গুরুত্ব বিচার করে এই দিনটিকে পুজোর জন্য নির্ধারিত করেন। এর পর থেকেই প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনে তুলসী মাতার বিশেষ আরাধনা করে আসছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন—যেমন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও যোগ বেদান্ত সেবা সমিতি—প্রতি বছর ২৫ ডিসেম্বর তুলসী পূজন দিবস উদযাপনের সঙ্গে যুক্ত থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে কাঁথির এক জনসভায় তৎকালীন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা  ও বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলীয় কর্মী-সমর্থকদের ২৫ ডিসেম্বর বড়দিনের দিন 'তুলসী পূজন দিবস' পালনের আহ্বান জানিয়েছিলেন।

কী ভাবছে রাজ্য বিজেপি?
২৫ ডিসেম্বর আসতে এখনও এক মাস বাকি রয়েছে। এই মুহূর্তে আসন্ন ২৫ ডিসেম্বরকে কেন্দ্র করে বিজেপি বা অন্য কোনও পক্ষ থেকে নতুন করে কোনও আনুষ্ঠানিক কর্মসূচির খবর সামনে আসেনি, তবে প্রতি বছরই ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তৎপরতা ও আলোচনা দেখা যায়। ‘তুলসী পূজন দিবস’ নিয়ে Bangla.aajtak.in-কে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা জানান, এই নিয়ে দলের তরফে আলাদা কোনও কর্মসূচি নেই। তবে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত বিজেপির হিন্দুত্ববাদী নেতারা এই কর্মসূচিতে আলাদা করে  অংশ নিতেই পারেন। 


 

POST A COMMENT
Advertisement