PM Matru Vandaja Yojana: এবার মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০, আসছে নতুন প্রকল্প, বড় ঘোষণা শুভেন্দুর

মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৫ হাজার টাকা। দুর্দান্ত স্কিম চালু করতে চলেছে রাজ্যের BJP সরকার। ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। কী এই স্কিম? কীভাবে পাওয়া যাবে ৫ হাজার?

Advertisement
এবার মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০, আসছে নতুন প্রকল্প, বড় ঘোষণা শুভেন্দুর প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা
হাইলাইটস
  • মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৫ হাজার
  • স্কিম চালু করতে চলেছে রাজ্যের BJP সরকার
  • ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী

এবার মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৫ হাজার টাকা। দুর্দান্ত স্কিম চালু করতে চলেছে রাজ্যের BJP সরকার। ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। কী এই স্কিম? কীভাবে পাওয়া যাবে ৫ হাজার? জানুন বিস্তারিত। 

নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই চালু হতে চলেছে  প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য গর্ভবতী মায়ের স্বাস্থ্যর জন্য আর্থিক সহায়তা এবং সদ্যোজাতের সুস্থতা।

দেশের বহুসংখ্যক মহিলা রক্তাল্পতায় ভোগেন। অপুষ্টির কারণে সন্তান জন্ম দিতে গিয়ে নানা সমস্যায় পড়েন। এর প্রভাব সরাসরি পড়ে সদ্যোজাতের উপর। যাতে মহিলারা উপযুক্ত পুষ্টিকর খাবার পান তার জন্যই আর্থিক সাহায্য করা হয় এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায়। 

কারা পাবেন ৫ হাজার টাকা?
এই প্রকল্প চালু হলে রাজ্যের গর্ভবতী মহিলারা আবেদন করতে পারবেন।  পাশাপাশি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন যাঁরা, সেই মায়েরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রথম সন্তানের ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয়, তাহলে ৬ হাজার টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (DBT) সিস্টেমের মাধ্যমে আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয়।

প্রথম সন্তানের ক্ষেত্রে, সরকারের তরফে ৫ হাজার টাকা দেওয়া হয় ২টি কিস্তিতে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে প্রেগন্যান্সির রেজিস্ট্রেশনের সময় ৩ হাজার টাকা দেওয়া হয়।  সন্তান জন্মের পর এবং নবজাতকের টিকাকরণের প্রথম সাইকেল পূর্ণ হওয়ার পর বাকি ২ হাজার টাকা দেওয়া হয়।

দ্বিতীয় সন্তান হলে, কেন্দ্রের তরফে এই যোজনায় ৬ হাজার টাকা দেওয়া হয়। এক কিস্তিতেই এই টাকা দেওয়া হয়। দ্বিতীয় সন্তান যদি কন্যা হয়, তাহলে প্রসবের পরই ৬ হাজার টাকা দেওয়া হয়। 

কী যোগ্যতা প্রয়োজন?
> আবেদনকারীকে অবশ্যই ১৯ বছর বয়সী হতে হবে।
> গর্ভবতী বা প্রসূতি হতে হবে।
> কর্মরত হতে হবে এবং গর্ভাবস্থার কারণে আয় কমে গেলে দেওয়া হবে।
> যদি গর্ভবতী মহিলা কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কর্মী হন, কিংবা সরকার অধীনস্থ সংস্থায় কাজ করেন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

Advertisement

কী কী নথি লাগবে?
> গর্ভবতী মহিলা বা প্রসূতির আধার কার্ড।
> মা ও শিশু সুরক্ষা কার্ড।
> ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক। 

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা এ রাজ্য চালু করা হবে। 

 

POST A COMMENT
Advertisement