Suvendu Adhikari Cabinet Meeting: আজ থেকেই বাংলাতেও শুরু জনগণনা, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত শুভেন্দুর

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর সপ্তাহের শুরুতে সোমবার নবান্নে গেলেন নতুন মুখ্যমন্ত্রী। সকাল ১১টা নাগাদ নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন তিনি। ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রীও। এছাড়া ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই একাধিক বড় সুখবর দিলেন শুভেন্দু অধিকারী।

Advertisement
আজ থেকেই বাংলাতেও শুরু জনগণনা, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত শুভেন্দুর আজ থেকে বাংলাতেও শুরু জনগণনা

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর সপ্তাহের শুরুতে সোমবার নবান্নে গেলেন নতুন মুখ্যমন্ত্রী। সকাল ১১টা নাগাদ নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সেখানেই প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন তিনি।   ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রীও। এছাড়া ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই একাধিক বড় সুখবর দিলেন শুভেন্দু অধিকারী। 

মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মোট ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। সেইসঙ্গে আজ থেকেই রাজ্যে জনগণনার প্রক্রিয়া শুরু হয়ে গেল বলেও জানিয়ে দেন শুভেন্দু ৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রের নিয়ম মেনে এই প্রক্রিয়া কার্যকর করলাম ৷ ভরসা আমাদের উপর রাখুন, আমরা ঠিক পথে চলব ৷'

প্রথম  বৈঠকে কোন কোন সিদ্ধান্ত নিল শুভেন্দু ক্যাবিনেট-

  • প্রথম সিদ্ধান্ত: যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার।
  • দ্বিতীয় সিদ্ধান্ত: রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। তাই সীমান্ত রক্ষা অত্যন্ত প্রয়োজন। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে। 
  • ততীয় সিদ্ধান্ত: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’, ‘আয়ুষ্মান ভারতে’র মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল রাজ্য সরকার। 
  • চতুর্থ সিদ্ধান্ত: রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের কোনও ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না। এবার থেকে চাইলে তাঁরা পারবেন।
  • পঞ্চম সিদ্ধান্ত: আজ থেকে রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে। 
  • ষষ্ঠ সিদ্ধান্ত: সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল। 

আজ থেকেই জনগণনা শুরু রাজ্যে
শুভেন্দু অধিকারী জানান, অফিস অফ রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া জনগণনার জন্য  মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটি অর্ডার পাঠান হয়। সেটি ফেলে রাখা হয় কার্যকরী করা হয়নি। এ রাজ্যে জনগণ প্রক্রিয়া আটকানোর চেষ্টা চালিয়েছিল বিগত সরকার।আজ থেকেই রাজ্যে জনগণনার প্রক্রিয়া শুরু হয়ে গেল৷ আমরা মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রের নিয়ম মেনে এই প্রক্রিয়া কার্যকর করলাম৷ ভরসা আমাদের উপর রাখুন, আমরা ঠিক পথে চলব৷

শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তিনি জানান, আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। তবে অভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানান তিনি।

POST A COMMENT
Advertisement