"TMC-র একাধিক বিধায়ক আমার কাছে এসেছে...", কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এরপর বিধানসভার বাইরে এসে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। বিধাসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে TMC-র বিধায়কদের বিষয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

Advertisement
"TMC-র একাধিক বিধায়ক আমার কাছে এসেছে...", কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?বিধানসভার বাইরে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
হাইলাইটস
  • বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।
  • বিধানসভার বাইরে এসে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী।
  • TMC-র বিধায়কদের বিষয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এরপর বিধানসভার বাইরে এসে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। বিধাসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে TMC-র বিধায়কদের বিষয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এদিন CM শুভেন্দু অধিকারী বলেন, "তৃণমূলের একাধিক বিধায়ক আমার কাছে এসেছে। তাঁরা আমাকে বলেছে স্বাধীনতা পেলাম।" তবে এদিন ভবানীপুরের বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়তে হল তাঁকে। যদিও শুভেন্দু আশ্বস্ত করে বলেন, "নন্দীগ্রাম ছাড়লেও, সেই অভাব বুঝতে দেব না।"

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের বলেন, "আজ ১৪৩ জন বিধায়ক সারা দিন শপথ নেবেন। কালও শপথগ্রহণ চলবে। এই বিধানসভার কাছে সরকার দায়বদ্ধ থাকবে। বিধানসভায় গোপন কিছু থাকবে না। সরকার হচ্ছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল।"

এদিন নিজের কনভয়ের বহরও ছোট করার কথা বললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "PM মোদী আমাদের পথপ্রদর্শক। উনি গাড়ির কনভয় ছোট করেছেন। আমিও বলেছি, আমার কনভয়ে অপ্রয়োজনীয় গাড়ি রাখার দরকার নেই।"

বিজয় মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী তিনি বিজয় মিছিল করবেন না। তবে আজ সন্ধ্যে ৫টা থেকে ৭টা পর্যন্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে ভবানীপুরে থেকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। অনিচ্ছুকদের গায়ে আবির দেওয়া হবে না বা ফুল ছোড়া হবে না।

 

POST A COMMENT
Advertisement