Suvendu Adhikari : 'কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ করে দেব', পার্ক সার্কাসকাণ্ডে পুলিশকে খোলাছুট শুভেন্দুর

পার্ক সার্কাসকাণ্ডে চরম দুষ্কৃতীদের চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ধর্মীয় স্লোগান দিয়ে কোনওরকম তাণ্ডব বরদাস্ত করা হবে না। সাফ জানিয়ে দিলেন তিনি

Advertisement
'কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ করে দেব', পার্ক সার্কাসকাণ্ডে পুলিশকে খোলাছুট শুভেন্দুর Suvendu Adhikari
হাইলাইটস
  • পার্ক সার্কাসকাণ্ডে চরম দুষ্কৃতীদের চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
  • ধর্মীয় স্লোগান দিয়ে কোনওরকম তাণ্ডব বরদাস্ত করা হবে না

পার্ক সার্কাসকাণ্ডে চরম দুষ্কৃতীদের চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ধর্মীয় স্লোগান দিয়ে কোনওরকম তাণ্ডব বরদাস্ত করা হবে না। সাফ জানিয়ে দিলেন তিনি। বললেন, 'পুলিশের গায়ে হাত দিলে বরদাস্ত করব না। আমার থেকে খারাপ কেউ হবে না। অনেক দেখেছি। আর না। কলকাতা পুলিশের গৌরব আছে। তা ফিরিয়ে আনতে হবে। যত বড় প্রভাবশালী হোক না কেন, ছেড়ে কথা বলা হবে না।' 

এদিন পার্ক সার্কাসের সাউথ ইস্ট ডিভিশনের অফিসে যান শুভেন্দু। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। রবিবার পার্ক সার্কাসে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছিল। তার জেরে একাধিক পুলিশকর্মী জখমও হয়েছিলেন। তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বলেও খবর। সেই বৈঠক শেষেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। 

তিনি বলেন, 'পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হত আগে কাশ্মীরে। সেখানে বন্ধ হয়েছে। কলকাতাতেও করে দেব। কোনও একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ পুলিশকে মারবে, পাথর ছুড়বে, এসব হতে দেব না। সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছ। দুষ্কৃতীদের বলছি, আপনারা ভুলে যান যে, আগের সরকারের সময় কী করেছেন। মাথায় রাখুন নতুন সরকার এসেছে। কাউকে ছেড়ে কথা বলব না।' 

পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, 'একাধিক পুলিশ কর্মী জখম হয়েছেন। সিআরপিএফের দুজন। যদি কোনও সমস্যা থাকে তাহলে পুলিশের সঙ্গে এসে বৈঠক করুন। শান্তিপূর্ণভাব আলোচনা করুন। কিন্তু হামলা হলে ছেড়ে কথা বলব না। আমি  ও আমাদের সরকার পুলিশের সঙ্গে আছি। নগরপাল, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সঙ্গে আছে।'     

দুষ্কৃতীদের হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর সাফ বার্তা, 'এই কাজগুলি করবেন না। এগুলি থেকে বিরত থাকুন। যদি মনে করেন, আগের মতো পুলিশকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করছেন। জিরো টলারেন্স নীতি আমাদের। দেশ বিরোধী,মাজ বিরোধী কোনও কাজ করা যাবে না। পুলিশকে ল্য়াম্পপোস্টে বেঁধে রাখার দিন শেষ। ওসব ভুলে যান। আমি পুলিশমন্ত্রী হিসেবে বলে গেলাম, যদি একটা পুলিশের গায়ে হাত পড়ে তাহলে এই সরকার আইন প্রয়োগ করবে। শুধু গ্রেফতার নয়, সাজা ঘোষণা পর্যন্ত সরকার নজরদারি চালাবে। আর পুলিশকে বলব, বিএনএস অনুযায়ী, অফিসারদের নির্দেশ মেনে কাজ করুন। কে কোন ধর্ম, সম্প্রদায়ের লোক ওসব দেখার দরকার নেই। আইন আইনের পথে চলবে। কারও বিরুদ্ধে অ্য়াকশন নিতে গেলে ভাববেন না।' 

Advertisement

তিনি আরও জানান, পার্ক সার্কাসকাণ্ডে এখনও পর্যন্ত ৪০ জন গ্রেফতার হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তারপরই তাঁর চরম হুঁশিয়ারি, 'দুষ্কৃতীরাও কান খুলে শুনে রাখুন। এটাই আপনাদের শেষ ঘটনা। এই ধরনের কোনও ঘটনা আর করতে দেব না। যদি ফের করেন তাহলে আমার থেকে খারাপ কোনও পুলিশমন্ত্রী হবে না।' 

POST A COMMENT
Advertisement