Commercial LPG Price Hike: আজ ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় LPG সিলিন্ডার কত হল?

মাসের শুরুতেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতাতেও দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে সব তথ্য জানতে পড়ুন নিবন্ধটি।

Advertisement
আজ ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় LPG সিলিন্ডার কত হল?গ্যাসের দাম বাড়ল
হাইলাইটস
  • মাসের শুরুতেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের দাম
  • কলকাতাতেও দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে
  • এই বিষয়ে সব তথ্য জানতে পড়ুন নিবন্ধটি

মাসের শুরুতেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের দাম। সূত্রের খবর, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৩.৫০ টাকা বেড়েছে। এখন এর দাম দাঁড়িয়েছে ৩,২৫৫.৫০ টাকা। 


ও দিকে দিল্লিতে বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। সেখানে ১ জুন থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪২ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৩,১১৩.৫০ টাকা। এছাড়াও ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে এর দাম বেড়েছে ১১ টাকা। এখন এর দাম ৮২১.৫০ টাকা করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।

গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বাড়েনি
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পরই গৃহস্থালির এলপিজি নিয়ে চিন্তা বাড়ছে। তাহলে কি বাড়ির গ্যাসের দামও বাড়ল আজ? যদিও সূত্রের খবর, ঘরের রান্নার এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।


সূত্রের দাবি, দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করতে চায় সরকার। সেই লক্ষ্যে পেট্রোলিয়াম পণ্য ও রান্নার গ্যাসের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার মধ্যেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার এক বৈঠকের ব্রিফিংয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানান, সরকার কৌশলগত জ্বালানি মজুত গড়ে তোলার কাজ করছে। পাশাপাশি তেল সংস্থাগুলিকে অন্তত ৩০ দিনের এলপিজি মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'বর্তমানে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। রিফাইনারিগুলিও সর্বোচ্চ সক্ষমতায় কাজ করছে। এলপিজি উৎপাদন দৈনিক প্রায় ৯০ ডিএমটি-তে পৌঁছে সর্বকালের রেকর্ড গড়েছে। এলপিজি ডিস্ট্রিবিউটরদের কাছে সরবরাহ ব্যাহত হওয়ার কোনও খবর নেই।'

তবে সুজাতা শর্মা আরও জানান, কৃষিক্ষেত্রে জ্বালানি চাহিদা বেড়েছে এবং বড় পরিমাণে কেনাকাটা চলছে। যে কারণে বেশ কিছু খুচরো বিক্রয়কেন্দ্রে অস্বাভাবিক বিক্রি লক্ষ্য করা গেছে। সামগ্রিকভাবে দেশে জ্বালানি বিক্রি ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। দেশের ১৪টি জেলায় পেট্রোল বিক্রি ১০০ শতাংশেরও বৃদ্ধি পেয়েছে।

Advertisement

যদিও এমতাবস্থায় কড়া ব্য়বস্থা নিয়েছে সরকার। তারা জ্বালানি মজুত রুখতে নজরদারি আরও জোরদার করেছে। গত চার দিনে ৬,৫০০টি অভিযান চালানো হয়েছে। ৫টি এফআইআর দায়ের হয়েছে। এমনকী ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এখানেই শেষ নয়, গত দুই দিনে জ্বালানি বিক্রয়কেন্দ্রগুলিতে ৯০০টি পরিদর্শন চালিয়ে ৪১৭ লিটার পেট্রোল এবং ৭৫,৭১৫ লিটার ডিজেল বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ১২টি এফআইআর দায়ের হয়েছে এবং ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সুজাতা শর্মা আরও জানান, বর্তমানে দেশে দৈনিক চাহিদা প্রায় ৭২ হাজার মেট্রিক টন। অন্যদিকে, দেশের রিফাইনারিগুলি প্রতিদিন ৫০ থেকে ৫২ হাজার মেট্রিক টন এলপিজি উৎপাদন করছে। আর এটা অবশ্যই ভাল খবর। 

 

POST A COMMENT
Advertisement