ফাইল ছবি রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, ওমিক্রনের মতোই সংক্রামক এই ভ্যারিয়েন্ট। তবে এই ভ্যারিয়েন্টের নামকরণ এখনও হয়নি। জানা যাচ্ছে, একাধিক জনের শরীরে এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, দেশে চলে এসেছে করোনার চতুর্থ ঢেউ। তবে এই নিয়ে সরকার এখনও কোনও বিবৃতি জারি করেনি।
প্রসঙ্গত, এর আগে করোনার যে ঢেউগুলো আছড়ে পড়েছিল তখন দেখা গেছিল জ্বর, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা গেছিল রোগীদের মধ্যে। তবে এখন যাঁরা করোনায় আক্রান্ত তাঁদের মধ্যে কোন কোন উপসর্গ দেখা যাচ্ছে? আসুন দেখি।
আরও পড়ুন : খোঁজ মিলল ৫ হাজার গুণ বড় ব্যাকটেরিয়ার, মানুষের কি ক্ষতি করবে?
চিকিৎসকরা জানাচ্ছেন, এর আগের বারের মতোই করোনায় আক্রান্তদের মধ্যে জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদির মতো উপসর্গ দেখা যাচ্ছে। তবে স্বাদ ও গন্ধ না পাওয়ার যে উপসর্গ ছিল তা এবার তেমন দেখা যাচ্ছে না।
তবে উদ্বেগের কারণও আছে। কারণ, চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হার্টের উপরও আঘাত আনতে পারে এই করোনা। যাঁদের ইতিমধ্যেই হার্টের রোগ রয়েছে বা ছিল তাঁদের করোনার সেই সমস্যা আরও বেড়েছে।