পরীক্ষা বাড়তেই Covid আক্রান্ত বাড়ল বাংলায়, কলকাতায় ৬ হাজার পেরোল সংক্রমণ

এ দিন কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৫ জন। আগের দিনের চেয়ে প্রায় ১ হাজার বেশি। সোমবার সংক্রামিত হয়েছিলেন ৫ হাজার ৫৫৬ জন।

Advertisement
পরীক্ষা বাড়তেই দৈনিক Covid আক্রান্ত বাড়ল বাংলায়বাংলায় ঊর্ধ্বমুখী কোভিড।
হাইলাইটস
  • বাংলায় সংক্রামিত হয়েছেন ২১ হাজার ৯৮ জন।
  • গত ২৪ ঘণ্টায় মৃত ১৯।
  • কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৫ জন।

আগের দিনের চেয়ে রাজ্যে কোভিড পরীক্ষা বাড়ল। সেই সঙ্গে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রামিত হয়েছেন ২১ হাজার ৯৮ জন। মৃত ১৯। আক্রান্তের সংখ্যা এখনও শীর্ষে কলকাতা। সংক্রমিত ৬,৫৬৫। তার পর উত্তর ২৪ পরগনা। ৪ হাজার ১৬ জন আক্রান্ত হয়েছেন।  
   
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত সান্ধ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮ জন। সোমবার ১৯ হাজার ২৮৬ জন সংক্রামিত হয়েছিলেন। তবে পরীক্ষা কম হয়েছিল। ৫১ হাজার ৬৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার পরীক্ষা করা হয়েছে ৬৫ হাজার ২১০ জনের। ফলে পরীক্ষা আগের দিনের বাড়ায় রাজ্যে সংক্রমিতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।  
      
এ দিন কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৫ জন। আগের দিনের চেয়ে প্রায় ১ হাজার বেশি। সোমবার সংক্রামিত হয়েছিলেন ৫ হাজার ৫৫৬ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৪,০১৬। কলকাতার কাছাকাছি হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১৮১৫, ১৩০৫ এবং ১৪৩৫। 

রাজ্যে সক্রিয় কোভিড সংক্রামিত বেড়ে হয়েছে ১ লক্ষ ২ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৭ জন সুস্থ হয়েছেন। সংক্রমণ হার ৩২.৩৫ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ হাজার ২১০ জনের।

আরও পড়ুন- বাড়ছে Covid, এই ৫ জেলায় কঠোর বিধিনিষেধের নির্দেশ নবান্নের

উত্তরবঙ্গের দার্জিলিং, মালদহের আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২২৬ ও ৫৪৪। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য় জেলাতেও বেড়েছে সংক্রমণ।  ৫১৪ জন সংক্রামিত হয়েছে পশ্চিম মেদিনীপুরে। পূর্ব বর্ধমানের আক্রান্ত ৬২২। পশ্চিম বর্ধমানে সংক্রমণ আরও বেশি। সংক্রমিত ১,১০৯। এছাড়া বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে আক্রান্ত যথাক্রমে ৬৮২, ৩৮৫ ও ৪৪৫। 

 

আরও পড়ুন- করোনাকালে পুরভোট? রাজ্য ও কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট

Advertisement


 

POST A COMMENT
Advertisement