Cyclone Arnab Update: ঘূর্ণিঝড় 'অর্ণব' কোথায়, কবে, কত বেগে দাপাবে? তারিখ ও সময় ধরে জেনে নিন

ঘূর্ণিঝড় অর্ণব রাতের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবারের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে। সাইক্লোন অর্ণবের জেরে ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

Advertisement
 ঘূর্ণিঝড় 'অর্ণব' কোথায়, কবে, কত বেগে দাপাবে? তারিখ ও সময় ধরে জেনে নিনসাইক্লোন অর্ণবের আপডেট
হাইলাইটস
  • ঘূর্ণিঝড় অর্ণব রাতের মধ্যেই শক্তিশালী হবে
  • মঙ্গলবারের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে
  • ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে

সোমবার সকাল থেকে ১৫ কিমি প্রতি ঘণ্টায় পূর্ব মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফুঁসছে সাইক্লোন অর্ণব। আলিপুর আবহাওয়া দফতরের দুপুর আড়াইটে দেওয়া ওয়েদার বুলেটিন অনুযায়ী, এটি গোপালপুর থেকে ৫৮০ কিমি দূরে রয়েছে, বিশাখাপত্তনম থেকে রয়েছে ৬১০ কিমি পূর্ব ও দক্ষিণ পূরেব, আন্দামান থেকে রয়েছে ৬২০ কিমি উত্তর পশ্চিমে। 

ঘূর্ণিঝড়ের গতিবিধি 
সাইক্লোন অর্ণব খুব শীঘ্রই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাতের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবারের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর এটি উত্তর পশ্চিম দিকে এগোবে এবং অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের উপকূলের মাঝে থাকা বাপাতলা এবং বিশাখাপত্তনমের উপর দিয়ে যাবে। সে সময়ে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ১১৫-১২৫ কিমি প্রতি ঘণ্টা। ১৪০ কিমি গতিতে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুধবার দুপুরে আছড়ে পড়তে পারে। 

কোন দিন ঘূর্ণিঝড়ের রূপ কেমন থাকবে? 
> ২৬ অক্টোবর, সোমবার, বিকেল সাড়ে ৫টা: ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১০০ কিমি প্রতি ঘণ্টা। 
>  ২৬ অক্টোবর, সোমবার, রাত সাড়ে ১১টা ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১০ কিমি প্রতি ঘণ্টা। তখন এটি হয়ে যাবে শক্তিশালী ঘূর্ণিঝড়।
> ২৭ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় এর সর্বোচ্চ গতিবেগ হবে ১৩০ কিমি প্রতি ঘণ্টা। 
> বিকেল সাড়ে ৫টার মধ্যে এই ঝড় হয়ে যাবে অতি শক্তিশালী। এর সর্বোচ্চ গতিবেগ হবে ১৪০ কিমি প্রতি ঘণ্টা। 
> এরপর বুধবার বিকেল সাড়ে ৫টায় এই ঝড়ের গতি নেমে দাঁড়াবে ৯০ কিমি প্রতি ঘণ্টা। 
> বৃহস্পতিবার এই ঝড় শক্তি খুইয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়।
> শুধুমাত্র নিম্নচাপে পরিণত হবে ৩০ অক্টোবর, শুক্রবার।

কবে ভারী বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সাইক্লোন অর্ণবের জেরে ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সুমদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

Advertisement

বাংলায় কী প্রভাব? 
মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে সমুদ্র উত্তাল হবে। বজ্রপাত সহ ঝড়বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। মাঝারি থেকে হাল্কা বৃষ্টি হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে। 

বুধবার হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। 

বৃহস্পতিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি চলবে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা। 

উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। 

আপাতত দিনের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতে পারদ নামতে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। 

 

POST A COMMENT
Advertisement