ল্যান্ডফলের পর বুধবার সকাল থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলেই রয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'অর্ণব'। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র উপকূল এবং ইয়ানামের মাঝে বাপাটলা এবং বিশাখাপত্তনমের দিকে এগোবে। সে সময়ে এর সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৫০ কিমি প্রতি ঘণ্টা। এর জেরে বাংলায় কতটা প্রভাব পড়বে?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এক-দু'টি জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার: ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। থাকবে হলুদ সতর্কতা।
শুক্রবার: ভারী বৃষ্টিপাত হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা।
শনিবার: বজ্রপাত সহ বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। থাকবে হলুদ সতর্কতা।
রবিবার: বৃষ্টি কমে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার: ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়িতে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইবে। এই জেলাগুলিতে থাকবে হলুদ সতর্কতা।
শনিবার: ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বইবে ৩০-৪০ কিমি বেগে।
রবিবার: বজ্রপাত সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচববিহারে।
সোমবার: কমবে বৃষ্টির পরিমাণ।