DA Case: রাজ্যের ডিএ-আর্জিতে সাড়া হাইকোর্টের, এ মাসেই শুনানি

তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে মামলা করেছে নবান্ন। মঙ্গলবার সেই মামলা গ্রহণ করল আদালত।

Advertisement
রাজ্যের ডিএ-আর্জিতে সাড়া হাইকোর্টের, এ মাসেই শুনানি ডিএ মামলা গ্রহণ হাইকোর্টের।
হাইলাইটস
  • ডিএ তিন মাসের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
  • রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্যের।
  • মামলা গ্রহণ করল আদালত।

রাজ্য সরকারি কর্মীদের ৩ মাসের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ পুনর্বিবেচনা চেয়ে মামলা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার ওই মামলা গ্রহণ করল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। আগামী ২৯ অগাস্ট সেই মামলার শুনানি।

চলতি বছর ২০ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে তিন মাসের মধ্যে। ৩১ শতাংশ ডিএ মেটাতে হত রাজ্যকে। তবে রায়ের পর আড়াই মাস কেটে গেলেও রাজ্য সরকারের তরফে কোনও ঘোষণা করা হয়নি। গত শুক্রবার হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় সরকার। মঙ্গলবার তা গ্রহণ করল আদালত। 

পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীরা বকেয়া ৩২ শতাংশ ডিএ মেটানোর দাবি জানিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেখানেও ধাক্কা খায় তারা। স্যাটের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বলে রাখি, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ৩২ শতাংশ। তা মেটানোর দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট) ২০১৬ সালে মামলা করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। ৩৪ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। রাজ্য ডিএ বাড়ালেও এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান।

আরও পড়ুন- গবেষক সংখ্যায় দেশের মধ্যে দ্বিতীয় CU, শুভেচ্ছাবার্তা মমতার

POST A COMMENT
Advertisement