দিঘার জগন্নাথ মন্দির আর 'ধাম' নয়, পুজোপাঠ হবে সাধারণ নিয়ম মেনেই, ঘোষণা শুভেন্দুর

ওড়িশা সরকারের দাবি মেনে নিল নবান্ন। সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ প্রত্যাহার করে নেওয়া হল।

Advertisement
দিঘার জগন্নাথ মন্দির আর 'ধাম' নয়, পুজোপাঠ হবে সাধারণ নিয়ম মেনেই, ঘোষণা শুভেন্দুরদিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর


গত বছর উদ্বোধন হয় দিঘা জগন্নাথ মন্দিরের। তবে এই মন্দিরের নামের সঙ্গে ‘ধাম’ জুড়ে দেওয়ায় শুরু হয় বিতর্ক। আগেই এই ‘ধাম’ কথা মুছে দেওয়ার দাবি করেছিল ওডিশা সরকার। একই দাবি করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে তরফে। তবে তা হয়নি। তবে একমাস হল পালাবদল হয়েছে রাজ্যের সরকারের। আত তারপরেই ওড়িশা সরকারের দাবি মেনে নিল নবান্ন। সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ প্রত্যাহার করে নেওয়া হল।

প্রসঙ্গত, দিঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। ২০২৫ সালে উদ্বোধনের পর পশ্চিমবঙ্গ সরকার দিঘার মন্দিরটিকে 'জগন্নাথ ধাম' হিসেবে উল্লেখ করে। তা নিয়েই আপত্তি শুরু হয় পুরীতে। সেবায়েত ও পণ্ডিতদের বড় একটা অংশ মনে করে, ঐতিহাসিক ও শাস্ত্রীয়ভাবে ১২০০ বছরেরও পুরনো পুরীর মন্দিরই একমাত্র এই জগন্নাথ ধাম শব্দটি ব্যবহার করতে পারে।  মন্দিরের নামের সঙ্গে যুক্ত ‘জগন্নাথ ধাম’ শব্দবন্ধ সরানোর দাবি তোলে ওড়িশার বিজেপি নেতৃত্ব এবং পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের সেবায়েত সমাজ। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরন মাঝির চিঠি পাওয়ার পর, এবার দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ সরিয়ে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। প্রতিদিন নিয়ম মেনেই জগন্নাথ দেবের পুজো হবে। তাতে কোনও ছেদ পড়বে না। মঙ্গলবার নবান্নে পুরীর সাংসদ সম্বিত পাত্রের উপস্থিতিতে এই কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দিঘায় জগন্নাথ মন্দিরকে বিগত সরকার ‘জগন্নাথ ধাম’ হিসাবে চিহ্নিত করেছিল। তাতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি চিঠি লিখে এ নিয়ে আপত্তি জানিয়েছিলেন আগেই। এ বার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে সেই অনুরোধপত্র পুরীর সাংসদ সম্বিত পাত্রের মাধ্যমে পাঠান তিনি। এরপরেই দিঘার জগন্নাথ মন্দির আর ‘ধাম’ নয়, মঙ্গলবার ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

পুরীর সাংসদ সম্বিত পাত্রকে পাশে বসিয়ে এ দিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালও। সেখানেই নাম পরিবর্তনের ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘দিঘার জগন্নাথধাম সাংস্কৃতিক কেন্দ্র থেকে ধাম শব্দটি প্রত্যাহার করা হলো। এখন থেকে নাম হবে শ্রীশ্রীজগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র।’ তবে সব নিয়ম মেনে পুজো, ভজন চলবে বলে জানিয়েছেন তিনি।

POST A COMMENT
Advertisement