দমদমে হস্টেলের ঘর থেকে উদ্ধার তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ, বাড়ছে রহস্য

অন্যদিকে, তরুণ চিকিৎসকের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার। ছেলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। যদিও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Advertisement
দমদমে হস্টেলের ঘর থেকে উদ্ধার তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ, বাড়ছে রহস্যচিকিৎসকের রহস্যমৃত্যু
হাইলাইটস
  • চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা
  • কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত

কালীপুজোর সন্ধ্যায় দমদমের নাগেরবাজার সংলগ্ন একটি হস্টেলের ঘর থেকে এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম ডা. অভিজিৎ সরকার। বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। রবিবার সন্ধ্যায় নাগেরবাজার এলাকার মডার্ন হোস্টেলের নিজের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হস্টেলের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পরে দরজা খুলে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মানসিক অবসাদের বিষয়টি উঠে এলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, অভিজিৎ সরকার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২০১৮ ব্যাচের চিকিৎসক ছিলেন। হাউস স্টাফ হিসেবে তাঁর কাজের মেয়াদও শেষ হয়েছিল। নদিয়ার কালীগঞ্জ এলাকার বাসিন্দা অভিজিৎ নাগেরবাজারের ওই হোস্টেলে থাকতেন। সেখান থেকেই স্নাতকোত্তর মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। হোস্টেলের অন্যান্য আবাসিকদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার আগে অভিজিতের সঙ্গে কারও কোনও কথা বা যোগাযোগ হয়েছিল কি না, তাঁর সাম্প্রতিক পরিস্থিতি কেমন ছিল, সে সব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, তরুণ চিকিৎসকের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার। ছেলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। যদিও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সুইসাইড নোটে কী লেখা রয়েছে, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সব দিক খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরবর্তী তথ্যের ভিত্তিতেই চিকিৎসকের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Advertisement

POST A COMMENT
Advertisement