Durga Puja 2026 Plan: কোন মেট্রো স্টেশনে নামলে, কোন পুজো দেখা যাবে? রইল লিস্ট

Durga Puja 2026: যানজটের চিন্তা ছাড়াই ঠাকুর দেখুন! কোন মেট্রো স্টেশনে নামবেন, রইল সহজ গাইড।

Advertisement
কোন মেট্রো স্টেশনে নামলে, কোন পুজো দেখা যাবে? রইল লিস্টকোন মেট্রো স্টেশনে নামবেন, রইল সহজ গাইড।
হাইলাইটস
  • পুজোয় কলকাতায় ঠাকুর দেখবেন?
  • তাহলে এই লিস্ট আপনার জন্য।
  • মেট্রোর রুট ধরে পুরো প্ল্যান সাজানো রইল।

পুজোয় কলকাতায় ঠাকুর দেখবেন? তাহলে এই লিস্ট আপনার জন্য। মেট্রোর রুট ধরে পুরো প্ল্যান সাজানো রইল।হ্যাঁ, একটু ভিড় হবে ঠিকই। কিন্তু রাস্তায় বাসে গলদঘর্ম হওয়ার থেকে ভাল। অতিরিক্ত হাঁটতেও হবে না। উত্তর কলকাতার বনেদি পুজো থেকে মধ্য কলকাতার বড় বাজেটের থিম পুজো, সব পাবেন। আসুন, সময় নষ্ট না করে চটপট দেখে নেওয়া যাক। 

শ্যামবাজার স্টেশন
উত্তর কলকাতার পুজো দেখবেন? শ্যামবাজার মেট্রো স্টেশনে চলে আসুন। বেরিয়েই গুগল ম্যাপ খুলে নিন। সোজা চলে যান বাগবাজার সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট, সিকদারবাগান এবং কাশী বোস লেনের পুজো। 

বনেদি বাড়ির পুজো দেখতে শোভাবাজার-সুতানুটি
শোভাবাজার রাজবাড়ি অনেকেই যান। সেটা দেখতে চাইলে নামুন শোভাবাজার-সুতানুটি স্টেশনে। এখান থেকে  শোভাবাজার রাজবাড়িতে চলে যান। পাশাপাশি কুমোরটুলি পার্ক সর্বজনীন, আহিরীটোলা সর্বজনীন এবং জগৎ মুখার্জি পার্কও দেখে নিন। 

গিরিশ পার্কে নেমেও তিনটি পুজো
গিরিশ পার্ক স্টেশন থেকে পুজো পরিক্রমায় যেতে পারেন সিমলা ব্যায়াম সমিতি, চালতাবাগান লোহাপট্টি এবং জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে।  

এমজি রোড থেকে কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার
মধ্য কলকাতার জনপ্রিয় পুজোগুলি দেখতে এমজি রোড মেট্রো স্টেশন থেকে শুরু করতে পারেন। তালিকায় রাখুন কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক এবং সন্তোষ মিত্র স্কোয়ার। কলেজ স্কোয়ার নিয়ে নতুন করে কিছু বলার নেই। সন্তোষ মিত্র স্কোয়ারেও বড় থিম পুজো হয়। তবে এই পুজোগুলিতে লম্বা লাইন পড়ে। তাই সময় নিয়ে বের হবেন।

আরও একবার এক নজরে(চাইলে স্ক্রিনশট নিয়ে নিন)

শ্যামবাজার: বাগবাজার সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট, শিকদারবাগান, কাশী বোস লেন

শোভাবাজার-সুতানুটি: শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি পার্ক, আহিরীটোলা, জগৎ মুখার্জি পার্ক

গিরিশ পার্ক: সিমলা ব্যায়াম সমিতি, চালতাবাগান লোহাপট্টি, জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব

এমজি রোড: কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার

পুজোয় বেরোনোর আগে মেট্রোর পরিষেবা ও সময়সূচি চেক করে নিন। মোবাইলে  কোন মণ্ডপ থেকে পরের মণ্ডপে যাবেন, সেটাও আগে ঠিক করুন। তাতে অযথা ঘোরাঘুরি কমবে। হাতে সময় থাকলে ভিড়ের সময় এড়িয়ে প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিং করুন। 

Advertisement

POST A COMMENT
Advertisement