গ্রিন লাইন মেট্রোতে নেমে কোন কোন পুজো দেখবেন?পুজো এসে যাওয়া মানেই রাত জেগে প্যান্ডেল হপিং কিন্তু মাস্ট। আর এক্ষেত্রে চারচাকা বা বাইকে করে না গিয়ে অনেকেই পছন্দ করেন মেট্রোতে করে যাতায়াত করতে। প্রতি বছরই সপ্তমী থেকে দশমী মেট্রো কর্তৃপক্ষ রাতভর মেট্রো চালায়। আর গত বছর থেকে এই ব্লু লাইন মেট্রোর সঙ্গে যুক্ত হয়েছে গ্রিন লাইন মেট্রোর রুটও। যেটি সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত। তাহলে যাঁরা শিয়ালদা, সল্টলেকে ঠাকুর দেখতে আসবেন, তাঁদের জন্য গ্রিন লাইনের মেট্রো সবচেয়ে সুবিধাজনক। আসুন জেনে নেওয়া যাক গ্রিন লাইন মেট্রো রুটে কোন কোন পুজোতে ঢুঁ মারতে পারবেন।
শিয়ালদহ মেট্রো
১) শিয়ালদহ অ্যাথলেটিক ক্লাব
২) সন্তোষ মিত্র স্কোয়ার
সিটি সেন্টার মেট্রো
১) EC ব্লক
২) FD ব্লক
৩) BD ব্লক
৪) AD ব্লক
করুণাময়ী মেট্রো
১)CJ ব্লক
২)BJ ব্লক
৩)FE ব্লক
৪)GD ব্লক
বেঙ্গল কেমিক্যাল মেট্রো
কাঁকুড়গাছি মিতালী সংঘ
এসপ্ল্যানেড মেট্রো
১) মহম্মদ আলি পার্ক
২) রানি রাসমণির বাড়ির পুজো
হাওড়া ময়দান মেট্রো
১) হাওড়া ময়দান বারোয়ারী দুর্গোৎসব
২) হাওড়া ময়দান কালীতলা দুর্গোৎসব
৩) হাওড়া ময়দান উদয়ন সংঘ দুর্গাপুজো
৪) তেঁতুলতলা বারোয়ারি সর্বজনীন
এগুলি ছাড়াও ব্লু লাইনের রুটগুলিতে একাধিক জনপ্রিয় পুজো রয়েছে, যা দেখতে যেতে পারেন।