টাকার পাহাড়! অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ২০ কোটি টাকা, ৩ কেজি সোনা

আজই অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়া ফ্ল্যাটে হানা দেয় ইডি আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। বিকেলের পর থেকেই বিশেষভাবে তৎপরতা বাড়তে দেখা যায়। ফ্ল্যাটে পৌঁছায় টাকা গোনার মেশিন। তখনই কার্যত নিশ্চিত হয়ে যায় যে এই ফ্ল্যাট থেকেই বাজেয়াপ্ত হতে পারে টাকা। আর তারপরেই পাওয়া গেল নগদ ২০ কোটিও বেশি টাকা। 

Advertisement
টাকার পাহাড়! অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ২০ কোটি টাকা, ৩ কেজি সোনাবাজেয়াপ্ত টাকা
হাইলাইটস
  • অর্পিতার ফ্ল্যাট থেকে ফের উদ্ধার টাকা
  • টাকার গণনা চলছে
  • উদ্ধার হয়েছে সোনাও

ফের উদ্ধার বিপুল পরিমান টাকা। এবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িরায় ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হল পাহাড় প্রমাণ টাকার বান্ডিল। এখনও পর্যন্ত ২০ কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আরও টাকা উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া উদ্ধার হয়েছে ৩ কেজি সোনাও। যার মূল্য ২ কোটি টাকার বেশি বলে জানা যাচ্ছে।

আজই অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়া ফ্ল্যাটে হানা দেয় ইডি আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। বিকেলের পর থেকেই বিশেষভাবে তৎপরতা বাড়তে দেখা যায়। ফ্ল্যাটে পৌঁছায় টাকা গোনার মেশিন। তখনই কার্যত নিশ্চিত হয়ে যায় যে এই ফ্ল্যাট থেকেই বাজেয়াপ্ত হতে পারে টাকা। আর তারপরেই পাওয়া গেল নগদ ২০ কোটিও বেশি টাকা। 

বাজেয়াপ্ত টাকা
বাজেয়াপ্ত টাকা

প্রসঙ্গত এসএসসি দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হয়েছেন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও। ঘটনায় এর আগেই প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। আদালতে ইডির তরফে দাবি করা হয়েছিল, এটা একটা বড় দুর্নীতি। এখনও অনেক টাকা উদ্ধার হতে পারে। আর এদিন কার্যত ইডির সেই অনুমানই বাস্তব প্রমাণিত হল। 

এদিকে জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বলে ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। সেই টাকা অর্পিতা যে সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সেখানে বিনিয়োগের পরিকল্পনা ছিল। এমনকী সেই নগদ টাকা ২-১ দিনের মধ্যে সেখান থেকে সরিয়ে ফেলার চিন্তাভাবনাও করা হয়েছিল। যদিও তার আগেই অভিযান চালায় ইডি। 

আরও পড়ুনগালের রংই বলে দেবে কার-কেমন চরিত্র, জেনে নিন

POST A COMMENT
Advertisement