Abhishek Banerjee: এবার অভিষেকের বাড়িতে ED, ওদিকে ভেঙে গেল TMC-ও

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছল ED আধিকারিকরা। একদিকে বুধবার যখন বিধানসভায় সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ৬০ জন বিধায়ক প্রধান বিরোধী দল হিসেবে পথচলা শুরু করল। অন্যদিকে, তখন দলের সাধারণ সম্পাদকের বাড়িতে হানা ED আধিকারিকদের।

Advertisement
এবার অভিষেকের বাড়িতে ED, ওদিকে ভেঙে গেল TMC-ওঅভিষেকের বাড়িতে ED
হাইলাইটস
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ED
  • আর্থিক তছরুপের মামলায় সমন
  • কালীঘাটের বাড়িতে ৪ জন ED আধিকারিক

একদিকে যখন দল ভেঙে ২ টুকরো হয়ে গেল, তখনই তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল ED। বুধবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাসভবনে পৌঁছে যান ED-র ৪ জন আধিকারিক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ধরাতে পৌঁছন ED আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় আগেও নাম জড়িয়েছিল অভিষেকের। আগামী ১৫ জুন তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

প্রথমে হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'শান্তিনিকেতন' নামে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ED আধিকারিকরা। তারপর তাঁরা জানতে পারেন ডায়মন্ড-হারবারের সাংসদ এখানে থাকেন না। এরপরই গোয়েন্দারা কালীঘাট রোডে তাঁর দ্বিতীয় বাড়িতে পৌঁছে যান। আধিকারিকরা অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন। 

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সমন দিতে হাজির হয়েছিল CID। তাদের একটি টিমের আধিকারিকরা ২ দিন ধরে একবার হরিশ মুখার্জি রোডের বাড়ি এবং একদিন কালীঘাট রোডের বাড়িতে পৌঁছন। প্রথম দিন তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সমনের চিঠি ধরিয়ে আসেন। ভবানী ভবনে তাঁকে গত সোমবার বেলা ১২টায় হাজিরা দিতে বা হয়েছিল। কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে গরহাজির হন। এরপরই তাঁর বাড়িতে নথিতে সই করাতে পৌঁছে গিয়েছিল CID। বিধানসভায় বিরোধী দলনেতার সই জাল কাণ্ডে তাঁকে তলব করা হয়েছি। 

অন্যদিকে, কলকাতা পুরসভার তরফেও তাঁর বাড়িতে নোটিশ পাঠানো হয়েছিল। 'শান্তিনিকেতন' বাড়িতে 'লিপস অ্যান্ড বাউন্ডস' এবং কালীঘাট রোডের বাড়িতে অভিষেক মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিশ ধরায় পুরসভা। বেশ কিছু অংশ বেআইনি দাবি করা হয়। 

 

POST A COMMENT
Advertisement