হাওড়া থেকে সমস্ত রুটে বন্ধই থাকছে ফেরি পরিষেবা, বৃহস্পতিবার কটা থেকে চলবে?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষে রাজ্যজুড়ে কার্যত বনধ-এর চেহারা। বেশিরভাগ মানুষই ছুটির মুডে রয়েছেন। একাধিক রুটে প্রচুর বাস বন্ধ, অটোরও দেখা মিলছে কদাচিৎ। এমন পরিস্থিতিতে বহু মানুষের ভরসা হতে পারত ফেরি পরিষেবা। কিন্তু তা হল না।

Advertisement
হাওড়া থেকে সমস্ত রুটে বন্ধই থাকছে ফেরি পরিষেবা, বৃহস্পতিবার কটা থেকে চলবে?হাওড়া থেকে সমস্ত রুটে বন্ধই থাকছে ফেরি পরিষেবা
হাইলাইটস
  • একাধিক রুটে প্রচুর বাস বন্ধ, অটোরও দেখা মিলছে কদাচিৎ।
  • নির্বাচনের জেরে আজ দিনভর বন্ধই থাকছে হাওড়ার ফেরি পরিষেবা।
  • ২৯ এপ্রিল নির্বাচনের কারণে ফেরি পরিষেবা সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে।

রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষে রাজ্যজুড়ে কার্যত বনধ-এর চেহারা। বেশিরভাগ মানুষই ছুটির মুডে রয়েছেন। একাধিক রুটে প্রচুর বাস বন্ধ, অটোরও দেখা মিলছে কদাচিৎ। এমন পরিস্থিতিতে বহু মানুষের ভরসা হতে পারত ফেরি পরিষেবা। কিন্তু তা হল না। নির্বাচনের জেরে আজ দিনভর বন্ধই থাকছে হাওড়ার ফেরি পরিষেবা।

হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেডের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২৯ এপ্রিল নির্বাচনের কারণে ফেরি পরিষেবা সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে ফের পুনরায় স্বাভাবিক ভাবে পরিষেবা চলবে।

স্বাভাবিক সময় অনুসারে বৃহস্পতিবার কোন রুটে কখন ফেরি চলবে?


১) হাওড়া – আর্মেনিয়ান রুট
সময়: সকাল ৮টা থেকে রাত ৮টা
প্রতি ১০ মিনিট অন্তর

২) হাওড়া – ফেয়ারলি রুট
সময়: সকাল ৮:২০ থেকে রাত ৮টা
প্রতি ১০ মিনিট অন্তর

৩) হাওড়া – বাবুঘাট রুট
সময়: সকাল ৭:৪৫ থেকে রাত ৮টা
প্রতি ১০ মিনিট অন্তর

৪) হাওড়া – বাগবাজার (আগুরুটিকা/শোভাবাজার হয়ে) রুট
সময়: সকাল ৬:৫৫ থেকে সন্ধ্যা ৬টা
প্রতি ১০ মিনিট অন্তর

৫) হাওড়া – কাশীপুর (শোভাবাজার/বাগবাজার হয়ে) রুট

হাওড়া থেকে: সকাল ৬:৫০ থেকে সন্ধ্যা ৭:২০
কাশীপুর জেটি থেকে: বিকেল ৪:৫৫ পর্যন্ত
প্রতি ১৫ মিনিট অন্তর

৬) হাওড়া – গার্ডেনরিচ রুট
সময়: সকাল ৯:০৫
প্রতি ১০ মিনিট অন্তর

৭) হাওড়া – মেটিয়াবুরুজ রুট
সময়: সকাল ৮:২০
বিরতি: প্রতি ১০ মিনিট অন্তর

 

POST A COMMENT
Advertisement