Lionel Messi Kolkata Tour Controversy: মেসি-কাণ্ডে বিরাট মোড়, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর, ২২ হাজার টিকিট কালোবাজারির অভিযোগ

Lionel Messi Kolkata Tour Controversy: গত ১৭ই মে বিধাননগর কমিশনারেটে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ এনেছিলেন শতদ্রু বাবু। তাঁর দাবি, ওই ইভেন্টের প্রায় ২২ হাজার টিকিট দেদার কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে ও গা জোয়ারি করে অনুমতি ছাড়াই মাঠে নেমে মেসিকে ছেঁকে ধরা, ইচ্ছাকৃতভাবে ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি করা এবং জুঁই বিশ্বাসের নাম জড়িয়েও একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

Advertisement
মেসি-কাণ্ডে বিরাট মোড়, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর, ২২ হাজার টিকিট কালোবাজারির অভিযোগফাইল ছবি

Lionel Messi Kolkata Tour Controvers: এবার খোদ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। যুবভারতী ক্রীড়াঙ্গনে ‘মেসি গোট ট্যুর’ (Messi GOAT Tour) ইভেন্টকে কেন্দ্র করে গত ডিসেম্বর মাসের বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। সেই রেশ টেনেই শনিবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। ফুটবল রাজপুত্র লিওনেল মেসির ওই মেগা ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ১৭ই মে বিধাননগর কমিশনারেটে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ এনেছিলেন শতদ্রু বাবু। তাঁর দাবি, ওই ইভেন্টের প্রায় ২২ হাজার টিকিট দেদার কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে ও গা জোয়ারি করে অনুমতি ছাড়াই মাঠে নেমে মেসিকে ছেঁকে ধরা, ইচ্ছাকৃতভাবে ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি করা এবং জুঁই বিশ্বাসের নাম জড়িয়েও একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। অভিযোগের গুরুত্ব বিচার করে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩(৫), ৩০৮(২), ৩১৮(৪), ৩৫১(২) এবং ৬১(২) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ, টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও প্রতারণার মতো জামিন অযোগ্য ধারা যুক্ত হয়েছে এই এফআইআরে। সূত্রের খবর, খুব শীঘ্রই অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই নিশীথ প্রামাণিক হুঙ্কার দিয়েছিলেন যে, মেসি-কাণ্ডের ফাইল তিনি খুলবেনই। সেই আবহে ইভেন্ট উদ্যোক্তার এই এফআইআর অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে পুলিশি তৎপরতা শুরু হতেই সোশ্যালে শোরগোল ফেলে দিয়েছেন শতদ্রু দত্ত। থানায় দায়ের হওয়া এফআইআর-এর কপি পোস্ট করে কোন্নগরের এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী লিখেছেন, ‘সত্যমেব জয়তে’। একই সঙ্গে এই তদন্তে সবুজ সংকেত দেওয়ার জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে (DGP) প্রকাশ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement