Mamata Banerjee: 'একটা কমিউনিটি যখন...' মমতার সেই মন্তব্যে হেয়ার স্ট্রিট থানায় FIR

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন এক ব্যবসায়ী। শুক্রবার হেয়ার স্ট্রিট থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে শুরু হয়েছে তদন্ত। কী অভিযোগ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে?

Advertisement
 'একটা কমিউনিটি যখন...' মমতার সেই মন্তব্যে হেয়ার স্ট্রিট থানায় FIRমমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR
  • হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ এক ব্যবসায়ীর
  • কী অভিযোগ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে?

ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে FIR। ভোটের প্রচারে তাঁর উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যবসায়ী। হেয়ারস্ট্রিট থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্তও শুরু করে ফেলেছে বলে জানা যাচ্ছে। 

কী বলেছিলেন মমতা? 
চলতি  বছরের শুরুর দিকে ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে BJP-র অপ্রচারে ভুল বুঝবেন না।' মুহূর্তেই তাঁর এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের ঝড় উঠেছিল। উস্কানি দেওয়ার অভিযোগ তুলে সেই মন্তব্য নিয়েই এবার পুলিশের দ্বারস্থ হলেন এক ব্যবসায়ী। 

এখন দেখার এই কেসে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করে কি না।

অন্যদিকে,  গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে নাম না করে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছিল  প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ওই ঘটনাতেও তাঁর নামে দায়ের হয়েছিল FIR। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের দেশদ্রোহিতার অভিযোগে দায়ের হয়েছিল ওই FIR। আইনজীবী  রিঙ্কু চট্টোপাধ্যায় সিং বলেন, 'বাংলাদেশের এক হত্যাকাণ্ড ঘিরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দেশের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করছেন।' কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারেও তাঁর নামে অভিযোগ জমা পড়েছে। অভিযোগ দায়ের করেছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচুড় গোস্বামী। 


 

POST A COMMENT
Advertisement