Kolkata Fire: ভবানীপুর সুইমিংক্লাবে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলমন্ত্রী

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়! শনিবার রাত ১০টা ২০ নাগাদ দক্ষিণ কলকাতার ভবানীপুরের সুইমিং ক্লাবে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। সুইমিং ক্লাবের বেশিরভাগ আগুন ছড়িয়ে পড়ে। সাঁতারের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। ৷ ক্লাবের যে কাঠামোয় মূলত আগুন লাগে, সেটি তৈরি বাঁশ ও কাঠের৷ সেটিতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত৷ সেই কাঠামো পুড়ে যায়৷ ভেঙে পড়ে টিনের ছাদ৷ এ ছাড়া পাশের বেশ কয়েকটি ঘরের ভিতরের জিনিসও আগুনে পুড়ে যায়৷

Advertisement
ভবানীপুর সুইমিংক্লাবে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলমন্ত্রীআগুন লাগল ভবানীপুর সুইমিং ক্লাবে
হাইলাইটস
  • ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়!
  •  শনিবার রাত ১০টা ২০ নাগাদ দক্ষিণ কলকাতার ভবানীপুরের সুইমিং ক্লাবে আগুন লেগে যায়।

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়! শনিবার রাত ১০টা ২০ নাগাদ দক্ষিণ কলকাতার ভবানীপুরের সুইমিং ক্লাবে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। সুইমিং ক্লাবের বেশিরভাগ আগুন ছড়িয়ে পড়ে। সাঁতারের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। ৷ ক্লাবের যে কাঠামোয় মূলত আগুন লাগে, সেটি তৈরি বাঁশ ও কাঠের৷ সেটিতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত৷ সেই কাঠামো পুড়ে যায়৷ ভেঙে পড়ে টিনের ছাদ৷ এ ছাড়া পাশের বেশ কয়েকটি ঘরের ভিতরের জিনিসও আগুনে পুড়ে যায়৷

রাত সাড়ে ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হতাহতের কোনও খবর নেই। পরিস্থিতি ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘‘আমরা ১০.১৫ নাগাদ আগুনের খবর পাই৷ সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা এসে উপস্থিত হন৷ তাঁরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করেন৷

এখন আগুন নিয়ন্ত্রণে৷ দমকলের তরফে জানানো হয়েছে, কোথাও কোনও পকেট ফায়ার আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়। কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। 

উল্লেখ্য শীত পড়তেই একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে কলকাতা ও সংলগ্ন শহরতলিতে। কয়েকদিন আগেই ট্য়াংরায় ভয়াবহ আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একটি প্লাস্টিক কারখানা। আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদেরও। প্রচুর ক্ষয়ক্ষতি হয়। গতকালই দমকলমন্ত্রী একটি বৈঠক করেছিলেন। দমকল, পুলিশ ও কলকাতা পুরসভাও একটি বৈঠক করে আগুন নেভানোর বিষয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আগুন লাগার ঘটনা ঘটছে।

আরও পড়ুন: ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য, আরও ক'দিন থাকবে কনকনে শীত?

POST A COMMENT
Advertisement