খাস কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ৯ জনের

Kolkta Fire Breaks Out: নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যরাতে আগুন লাগে খাস কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে। কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

Advertisement
খাস কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ৯ জনেরদমবন্ধ হয়ে মৃত্যু ৯ জনের
হাইলাইটস
  • মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে।
  • কলকাতায় দমকল সদর দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
  • অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি।

তারাপীঠের পর এবার খাস কলকাতা। মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। এছাড়া, জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬ জন। 

সূত্রের খবর, কলকাতায় দমকল সদর দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল সূত্রে খবর, রাত দুটো নাগাদ হোটেল থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেলে দমকল কর্মীরা ভিতরে ঢুকে আবাসিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালের তরফে বেশ কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন।

দমকল সূত্রে প্রাথমিক ভাবে অনুমান, এসি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দমকলের তরফে দাবি, রাতে হোটেলের বাইরে কোনও আগুনের শিখা দেখা যায়নি। বরং গলগল করে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেই সন্দেহ হওয়ায় তারা হোটেলের ভিতর ঢুকে পড়ে। সেখানেই দেখা যায় ভয়াবহ অবস্থা। হোটেলের ছোট ছোট ঘর দেখা যায় ধোঁয়ায় ভরে গিয়েছে। আর তার জেরেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় বেশ কিছু অতিথির।

দমকল ও ওই হোটেল থেকে উদ্ধার পাওয়া অতিথিদের দাবি, হোটেলের রুমগুলি ছিল খুবই ছোট। এছাড়াও, কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা বিপদের সময় তাঁরা দেখতে পাননি। এমনকী কালো ধোঁয়ার জেরে সংকীর্ণ সিঁড়ি দিয়ে নামাও কার্যত অসম্ভব ছিল। ফলে দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। 

তবে কলকাতায় দমকলের সদর দফতরের পাশেই কীভাবে নিয়ম না মানার জেরে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দমকল কর্মীরা। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। হোটেল মালিকের খোঁজ চলছে। 

 

POST A COMMENT
Advertisement