First Winter Feel Forecast: প্রথম শীতের আমেজ বাংলায়, চলে এল বড় আপডেট

উত্তর ভারতের একাধিক এলাকায় ইতিমধ্যেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। বাংলাতেও এই সময়টায় ঠান্ডা ভাব চলে আসে। এবার আবহাওয়া বদলের ইঙ্গিত মিলল।

Advertisement
প্রথম শীতের আমেজ বাংলায়, চলে এল বড় আপডেটআবহাওয়ার পূর্বাভাস
হাইলাইটস
  • বাংলাতে চলে আসছে শীতের আমেজ।
  • কবে থেকে ঠান্ডা ভাব, জানুন পূর্বাভাস।

নভেম্বর শুরু হয়ে গিয়েছে। এই সময়টায় বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে। তবে এখনও জোরালোভাবে ঠান্ডা ভাব আসেনি। হালকা সুতির পোশাকেই চলে যাচ্ছে দিন। উত্তর ভারতে ছবিটা একদম আলাদা। সেখানে একাধিক এলাকায় আগেভাগেই শীতের আমেজ চলে এসেছে। তাহলে কি বাংলায় কালীপুজো থেকে ঠান্ডা ভাব আসবে? আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা পূর্বাভাস দিলেন, শীতের আগমনীর। তাপমাত্রা এবার কমতে শুরু করবে।

শুক্রবার ধনতেরস। আর রবিবার দীপাবলি এবং কালীপুজো। আর ধনতেরস থেকেই হতে চলেছে আবহাওয়ার বদল। ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, শীতের প্রথম আমেজ পেতে চলেছেন বঙ্গবাসী। ২০ ডিগ্রির নীচে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। হাওয়া বইবে হালকা থেকে মাঝারি গতিতে। তাপমাত্রা ১৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বাতাসে সামান্য আর্দ্রতা থাকবে। 

শীতের প্রথম আমেজের কারণও ব্যাখ্যা করলেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। তিনি জানালেন, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা জোরালো। এর প্রভাবে উত্তুরে শীতল হাওয়া বাধাহীনভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। ফলে দক্ষিণবঙ্গে শীতের প্রথম আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তর ভারতে আগাম শীতের আমেজ 

গত সপ্তাহেই উত্তর ভারতে হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকা থেকে দিল্লিতে অনুভূত হচ্ছে ঠান্ডা। হিমাচল প্রদেশের একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই হিমাঙ্কের নীচে। দিল্লিতেও নেমেছে পারদ। গত সপ্তাহে শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মানালিতে ৫.৯ ডিগ্রি তাপমাত্রা ছিল।

POST A COMMENT
Advertisement