তিলজলার পর গড়িয়াতেও বুলডোজার অ্যাকশন, ক্লক টাওয়ার গুঁড়িয়ে দিল প্রশাসন 

ভোটের আগেই বাংলায় ‘বুলডোজার অ্যাকশন’-এর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেই ছবিই এখন দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন প্রান্তে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার গড়িয়ার মিতালি সংঘের মাঠ সংলগ্ন ক্লক টাওয়ার ভাঙার কাজ শুরু হয়। পুরসভার কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলে ভাঙচুরের কাজ। 

Advertisement
তিলজলার পর গড়িয়াতেও বুলডোজার অ্যাকশন, ক্লক টাওয়ার গুঁড়িয়ে দিল প্রশাসন ফাইল ছবি
হাইলাইটস
  • ভোটের আগেই বাংলায় ‘বুলডোজার অ্যাকশন’-এর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
  • মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেই ছবিই এখন দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন প্রান্তে।

ভোটের আগেই বাংলায় ‘বুলডোজার অ্যাকশন’-এর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেই ছবিই এখন দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন প্রান্তে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার গড়িয়ার মিতালি সংঘের মাঠ সংলগ্ন ক্লক টাওয়ার ভাঙার কাজ শুরু হয়। পুরসভার কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলে ভাঙচুরের কাজ। 

এর আগেই বুধবার তিলজলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতলের একটি অংশ ভাঙতে বুলডোজার নামানো হয়েছিল। বৃহস্পতিবার ফের সেখানে পৌঁছয় প্রশাসনের দল, বাকি অংশ ভাঙার কাজ এগিয়ে নিয়ে যেতে। ঘটনাস্থলে বিকেলে যান নওশাদ সিদ্দিকি। তবে কেন্দ্রীয় বাহিনী তাঁকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই আটকে দেয়।

অন্যদিকে, এদিনই এক ভিন্ন রাজনৈতিক ছবি দেখা যায় কলকাতা হাই কোর্টে। আইনজীবীর পোশাকে আদালতে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট-পরবর্তী হিংসা থেকে দলীয় নেতা-কর্মীদের সুরক্ষার দাবিতে প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে সওয়াল করেন তিনি। আদালতে দাঁড়িয়ে মমতা বলেন, 'এটা বুলডোজার রাজ্য নয়। বাংলার মানুষকে বাঁচান। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়।'

তবে বিরোধীদের আপত্তি সত্ত্বেও প্রশাসনের অভিযান থামেনি। গড়িয়ার ক্লক টাওয়ার ভাঙার সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই নির্মাণ ঘিরে অভিযোগ ছিল। প্রশাসনের এই পদক্ষেপে এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকবে বলেই মনে করছেন তাঁরা।

POST A COMMENT
Advertisement