সব্যসাচী দত্ত গ্রেফতারএবার গ্রেফতার বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রভাবশালী তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তাঁকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সব্যসাচীকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তিনি এখন ওই থানাতেই রয়েছেন বলে খবর মিলছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, এক ব্যবসায়ীর থেকে ১ কোটিরও বেশি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিধাননগরের এক ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন। সেই মামলার তদন্ত শুরু হয়। প্রাথমিকভাবে তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধেই যায় বলে খবর। তারপরই সব্যসাচীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় পুলিশ। তখন তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করতে থাকেন। যদিও তথ্যপ্রমাণ তাঁর বিরুদ্ধে যায়। তারপরই গ্রেফতার করা হয়।
সোমবার রাতেই সব্যসাচীকে রাজারহাটের বাড়ি থেকে আটক করা হয়। তাঁকে নিয়ে আসা হয় বিধাননগর থানায়। সেখানে দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর মিলেছে। পুলিশ সূত্রে খবর, যথেষ্ঠ তথ্যপ্রমাণ পেয়েই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি বিধাননগর থানাতেই রয়েছেন। সকাল ৯টা নাগাদ তাঁর মেডিক্যাল করা হবে। তারপর আদালতে তোলা হবে।
মাথায় রাখতে হবে, তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী নেতা সব্যসাচী। তিনি বিধাননগর পুরসভায় মেয়র হিসেবেও কাজ করেছেন। এখন তিনি ওই বিধানসভারই চেয়ারম্যান হিসেবে কর্মরত। পাশাপাশি চলতি বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল তোলাবাজির। এক ব্যবসায়ী অভিযোগ করেন, ১ কোটির বেশি টাকা তোলা চেয়েছেন সব্যসাচী। সেই মামলাতেই গ্রেফতার করা হল তাঁকে।
মাথায় রাখতে হবে পালাবদলের পর থেকেই রাজ্যের একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যেই জেলে রয়েছে সুজিত বসু। পাশাপাশি জাহাঙ্গির খানকেও গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন পুরসভার একাধিক কাউন্সিলরও জেলে। আর এই তালিকায় সর্বশেষ সংযোজন হলেন সব্যসাচী। তাঁকে আজই আদালতে তোলা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।