গ্রেফতার অরূপের ভাই স্বরূপ। গ্রেফতার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তোলাবাজির অভিযোগে তাঁকে পাকড়াও করল নিউ আলিপুর থানার পুলিশ। টেকনিশিয়ান স্টুডিও গিল্ডের সদস্যরা তাঁর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে স্বরূপকে।
তৃণমূল জমানায় টলিউডে শেষ কথা ছিলেন স্বরূপ বিশ্বাস। অভিযোগ, তাঁর বিরুদ্ধে গেলেই শিল্পী থেকে কলাকুশলীদের কাজ পাওয়া বন্ধ হয়ে যেত। ব্যান কালচার শুরু হয়েছিল সিনেমাজগতে। প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকা তোলারও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্কের বাসিন্দা এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছেন। ওই টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য।
ওই মহিলার অভিযোগ, বছর দুয়েক তিনি কোনও কাজ পাননি। কাজ চাইতে গেলে দাবি করা হয় টাকা। ভয়ও দেখানো হয়েছিল বলে অভিযোগ। মহিলার বক্তব্য, স্বরূপকে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন তাঁরই এক এক সহকর্মী। ওই অভিযোগের ভিত্তিতেই নিউ আলিপুর থানা গ্রেফতার করেছে স্বরূপকে।