পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটসোমবার সকাল থেকেই ভ্যাপসা গরম। একটু হাঁটাচলা করলেই রীতিমতো ঘামতে হচ্ছে। আর এমন পরিস্থিতি থেকে সহজে মুক্তি নেই বলেই জানিয়ে দিয়েছে কলকাতার আবহাওয়া দফতর। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকী দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। যদিও উত্তরবঙ্গে এখনই তাপমাত্রা বৃদ্ধির কোনও আশঙ্কা নেই। তাই ঝটপট জেনে নিন আবহাওয়ার আপডেট।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বিশেষত, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কম। কেবল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যার ফলে বাড়তে থাকবে গরম। বিশেষত, দক্ষিণবঙ্গে গরম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আর দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি রাজ্যে রাজধানী কলকাতাও আজ তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও হতে পারে।
ও দিকে একই রকম আবহাওয়া থাকবে আগামিকালও। মঙ্গলবারও বৃষ্টির আশঙ্কা কম। এই দিন দুই এক জায়গায় সমান্য বৃষ্টি হতে পারে। আর এমন আবহাওয়া মোটামুটি বুধবার সকাল পর্যন্ত চলবে বলে আশা করছে আবহাওয়া দফতর। তাই গরম যে বাড়তে চলেছে, এই বিষয়টা এখন থেকেই মাথায় ঢুকিয়ে নিন।
দক্ষিণবঙ্গে ঝড়ের কী পূর্বাভাস?
এই বিষয়টাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। আজ দক্ষিণবঙ্গের কোথাও কোনও ঝড়ের সম্ভাবনা নেই। মোটামুটি শান্তই থাকবে আবহাওয়া।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আজ থেকে কমে যাবে বৃষ্টিপাত। কেবল কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও ২ জুন থেকে পাহাড়ে ফেব ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি রয়েছে। এই দিন এই সব জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে।
তাপমাত্রা কেমন থাকবে?
দক্ষিণবঙ্গে আজ থেকে তিন দিন ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও এরপর ৪ দিন তেমন একটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই।
ও দিকে উত্তরববঙ্গে আগামী ৪ দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। এরপর ২ দিন আবার ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা। তাই উত্তরের আবহাওয়া যে মনোরম থাকবে, সেটা বলাই যায়। সুতরাং এই সব জেলার মানুষেরা চিন্তা করবেন না।