West Bengal Weather: ভারী বৃষ্টির খেলা শেষ, বাড়বে গরম, কলকাতা সহ গোটা বাংলায় আবহাওয়া কেমন থাকবে?

রাজ্যে আপাতত ভারী বৃষ্টি হচ্ছে। উল্টে এখন রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। সেই সঙ্গে বাড়তে পারে ভ্যাপসা গরম। তাই ঝটপট জেনে নিন কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট।

Advertisement
ভারী বৃষ্টির খেলা শেষ, বাড়বে গরম, কলকাতা সহ গোটা বাংলায় আবহাওয়া কেমন থাকবে?আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহওয়া? (ছবি: পিক্সেলস)
হাইলাইটস
  • রাজ্য থেকে আপাতত বিদায় নিয়েছে ভারী বৃষ্টি
  • এখন রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে
  • সেই সঙ্গে বাড়তে পারে ভ্যাপসা গরম

ভারী বৃষ্টি এখন অতীত। অবশেষে রোদ ঝলমলে দিন দেখতে চলেছে বাংলা। তবে আজ, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। যদিও তার জন্য আলাদা করে কোনও অ্যালার্ট জারি করা হয়নি। ওদিকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির প্রভাব কমবে। তবে তার সঙ্গে ভ্যাপসা গরম বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। 

এই প্রসঙ্গে বলে রাখি, ইতিমধ্যেই আরও একটা নিম্নচাপ অ্যাক্টিভ হয়েছে। আর সেটা নিয়েই চিন্তায় রয়েছেন অনেকে। যদিও হাওয়া অফিস আস্বস্ত করছে, এই নিম্নচাপের প্রভাব আপাতত বাংলায় পড়বে না। 

নতুন নিম্নচাপ
হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই সিস্টেমটি রয়েছে মায়ানমার উপকূলে। আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, সেপ্টেম্বরের শেষে এই নিম্নচাপটি শক্তিশালী হয়ে বাংলাদেশ ও মায়ানমারের উপকূলের দিকে যেতে পারে। তবে এই নিম্নচাপ বাংলায় কোনও প্রভাব ফেলতে পারবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
বৃষ্টি অনেক হল। এবার রোদ ঝলমলে আকাশের দিন শুরু। আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন জানাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। অবশ্য দিনের কোনও কোনও সময় মেঘলা হতে পারে আকাশ। এমনকী কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও সেই বর্ষণের তেমন একটা দাপট থাকবে না। 

মোটামুটি আগমী ৪ থেকে ৫ দিন আবহাওয়া এমনই থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে বেশি। যার জন্য গরম লাগবে। 

কলকাতার আবহাওয়ার আপডেট কী? 
কলকাতার আকাশেও রোদের দেখা মিলবে। ঝলমল করবে আকাশ। কিন্তু কোনও কোনও সময় আকাশে মেঘের দেখা মিলতে পারে। এমনকী স্থানীয়ভাবে অল্প বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির কোনও আলাদা অ্যালার্ট নেই।

যদিও বাতাসে আর্দ্রতা থাকবে বেশি। যেই কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে। আশা করা হচ্ছে, আজ শহরের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

Advertisement

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
দক্ষিণবঙ্গে বৃষ্টি থেকে মিলেছে মুক্তি। তবে উত্তরবঙ্গে এখনও বর্ষণ অনুকূল রয়েছে আবহাওয়া। বিশেষত, পাহাড়ের জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ভিজতে পারে জলপাইগুড়ি। তবে ভারী নয়, হালকা বৃষ্টি হবে। তাই আবহাওয়া নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই।  

 

POST A COMMENT
Advertisement