Rainfall Alert: নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখা..., ত্রিফলা অ্যাটাকে প্রবল বৃষ্টি জেলায় জেলায়

একদিকে নিম্নচাপ, সঙ্গে ঘূর্ণাবর্ত। একইসঙ্গে তৈরি হয়েছে মৌসুমী অক্ষরেখা। সব মিলিয়ে দুর্যোগের সম্ভাবনা প্রবল। বৃষ্টি বাড়বে কলকাতা সহ জেলায় জেলায়। কতদিন চলবে বর্ষণ?

Advertisement
 নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখা..., ত্রিফলা অ্যাটাকে প্রবল বৃষ্টি জেলায় জেলায় আবহাওয়ার আপডেট
হাইলাইটস
  • নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখার ত্রিফলা অ্যাটাক
  • বৃষ্টি বাড়বে কলকাতা সহ জেলায় জেলায়
  • কতদিন চলবে ভারী বর্ষণ?

শুক্রবার তৈরি হওয়া নিম্নচাপটি আপাতত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছে। শনিবার রাতের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট বা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার সঙ্গেই যুক্ত হয়েছে একটি ঘূর্ণাবর্তও। পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থান থেকে উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় ও ওড়িশা হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলত আবহাওয়াবিদদের পূর্বাভাস, এই ত্রিফলার জেরে ৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। 

কোন কোন জেলায় বৃষ্টি?
সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস। ৬ জুলাই হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং হাওড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। 

শনিবারও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় কোথাও কোথাও অতিভারী বৃষ্টির   ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা থাকছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতে। রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ৭০ থেকে ২০০ মিমি) বৃষ্টির সম্ভাবনা। সেখানেও ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দুই বর্ধমান জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির (৭০-১১০ মিমি) ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার কোথাও কোথাও। 

কতদিন চলবে বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার বৃষ্টি কমবে। তবে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement