৬ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়া, আজ বাংলার কোথায় আবহাওয়া কেমন?

Kolkata Weather: রবিবার ফের কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement
৬ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়া, আজ বাংলার কোথায় আবহাওয়া কেমন?বইবে ঝোড়ো হাওয়া, আজ বাংলার কোথায় আবহাওয়া কেমন?
হাইলাইটস
  • রবিবারও বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা।
  • দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে।
  • কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে।

বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা। রবিবারও তার অন্যথা হওয়ার সম্ভাবনা নেই। কারণ IMD-র পূর্বাভাস বলছে, শনির পর রবিবারও বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে।

কলকাতায় আজ আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণত আকাশ মেঘলা থাকবে। এর পাশাপাশি কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম।

শনিবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

 

POST A COMMENT
Advertisement