Rain Forecast Deep Depression: বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপটির ল্যান্ডফল কখন? ভারী থেকে অতিভারী বৃষ্টির অ্যালার্ট

IMD-র সাম্প্রতিক পূর্বাভাস বলছে, গভীর নিম্নচাপ সিস্টেমটি  সাগরদ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে, দিঘার ৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ডায়মন্ড হারবারের ১০০ কিলোমিটার দক্ষিণে, ওড়িশার বালেশ্বরের ১২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং ক্যানিংয়ের ১২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এরপর গত ৬ ঘণ্টায়  প্রায় ৩ কিলোমিটার বেগে খুব ধীরে উত্তরমুখী অগ্রসর হওয়ার পর এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

Advertisement
বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপটির ল্যান্ডফল কখন? ভারী থেকে অতিভারী বৃষ্টির অ্যালার্টবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ
হাইলাইটস
  • আজ নিম্নচাপটির ল্যান্ডফল কখন?
  • কোন কোন জেলায় ভারী ও  অতিভারী বৃষ্টির সতর্কতা?
  • উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে এবার গভীর নিম্নচাপে পরিণত হল। যার নির্যাস, আজ অর্থাত্‍ সোমবার ও মঙ্গলবার বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

IMD-র সাম্প্রতিক পূর্বাভাস বলছে, গভীর নিম্নচাপ সিস্টেমটি  সাগরদ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে, দিঘার ৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ডায়মন্ড হারবারের ১০০ কিলোমিটার দক্ষিণে, ওড়িশার বালেশ্বরের ১২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং ক্যানিংয়ের ১২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এরপর গত ৬ ঘণ্টায়  প্রায় ৩ কিলোমিটার বেগে খুব ধীরে উত্তরমুখী অগ্রসর হওয়ার পর এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

ভারী বৃষ্টির পূর্বাভাস - পিটিআই ফাইল ছবি
ভারী বৃষ্টির পূর্বাভাস - পিটিআই ফাইল ছবি

আজ নিম্নচাপটির ল্যান্ডফল কখন?

হাওয়া অফিস জানাচ্ছে, ওই সিস্টেম উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর নাগাদ পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের বালেশ্বর ও ক্যানিংয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে ল্যান্ডফল করতে পারে। ফলে উপকূলবর্তী এলাকায় দুর্যোগের হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

সমুদ্র সৈকতে চলছে মাইকিং - পিটিআই ফাইল ছবি
সমুদ্র সৈকতে চলছে মাইকিং - পিটিআই ফাইল ছবি

কোন কোন জেলায় ভারী ও  অতিভারী বৃষ্টির সতর্কতা?

হাওয়া অফিসের বুলেটিন বলছে, আজ অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। আজ ও মঙ্গলবার সকাল পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে ভারী বা অতিভারী বৃষ্টির সতর্কতা নেই। 

উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন এলাকায় ১ অগাস্ট, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisement

এছাড়া ওড়িশা ও ছত্তীশগড়ের একাধিক জেলায় হড়পা বান হতে পারে বলে সতর্ক করেছে IMD।  

POST A COMMENT
Advertisement